(খুলনা)প্রতিনিধি: -সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নৈরাজ্য, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে খুলনার পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি।সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার সোলাদানা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেতবুনিয়া খেয়াঘাট মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান সরদারের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি যোগেশ্বর কার্তিক সানার সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একাধিকবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য তুষার কান্তি মণ্ডল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ গোলদার ও অ্যাডভোকেট একরামুল হক।এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বক্তব্য দেন আব্দুল হাকিম, মাস্টার মুজিবুর রহমান, মোল্লা ইউনুস, ফয়সাল রাশেদ সনি, ইসরাফিল মোড়ল, সাবেক ইউপি সদস্য ঠাকুর দাশ সরদার, শামীম জোয়ার্দ্দার, কিশোর কুমার, আলমগীর হোসেন ও আইয়ুব জোয়ার্দ্দারসহ অনেকে।কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।