মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার //
খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ অনুষ্ঠান আজ ৩০ ডিসেম্বর সকালে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলওয়াত ও গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অমল কুমার শিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে ফলাফল বিতরণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দরা ও সামাজিক ব্যক্তিবর্গরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ও গোয়াড়া গ্রামের দানশীল ব্যক্তি-সমাজসেবক বাবু অশোক মহলী।
এছাড়াও বক্তব্য রাখেন-তেরখাদা উপজেলার আনন্দনগর গ্রামের কৃতি সন্তান শিক্ষক মো. সামীন জমাদ্দার, শিক্ষক মো. রবিউল ইসলাম, সমাজসেবক বাবু কৃর্তী মুখার্জি, সমাজ সেবক বাবু শিভ দাস সহ আরো কয়েকজন।
এ সময় বিদ্যালয়ের পরীক্ষার ফলাফলে ৬ষ্ঠ শ্রেণি, ৭ম শ্রেণি, ৮ম শ্রেণি, ৯ম শ্রেণি ও ১০ম শ্রেণিতে সর্বমোট ২০০ জন ছাত্র/ছাত্রীর মাঝে স্কুল কর্তৃক প্রদত্ত গিফট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় ও বিভিন্ন এলাকার সামাজিক ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ সমাজ সেবক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।