মোল্লা জাহাঙ্গীর আলম _স্টাফ রিপোর্টার //খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নির্বাচনী প্রচারণায় রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামের জিরো পয়েন্ট এলাকায় ২৪ জানুয়ারি সন্ধ্যায় বিভিন্ন চায়ের দোকানে আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রচারণায় উপস্থিত ছিলেন খুলনা জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক মো. ছাবের মোল্লা, যুবনেতা সাগর মোল্লা, সেচ্ছাসেবক নেতা পাপ্পু ফকির, তাইজুল ইসলাম, মহব্বত ফরাজি, অনিন্দ্য মালাকার, কৃপাসিন্ধু মালাকার, অমৃত মালাকার, উত্তম মালাকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ছাবের মোল্লা বলেন, আজিজুল বারী হেলাল তার নির্বাচনী ইশতেহারে ৭৪টি উন্নয়ন ও জনকল্যাণ মূলক অঙ্গীকার অন্তর্ভুক্ত করেছেন, যার মধ্যে ভৈরব নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণ, নগরঘাট ও রেলিগেট সেতু নির্মাণ কাজ সম্পন্ন, নদী ভাঙন রোধ, ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন, জলাবদ্ধ জমির পানি নিষ্কাশন, শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করণ, খেলার মাঠ সংস্কার এবং স্টার জুট মিল চালুকরণ অন্তর্ভুক্ত।
এ সময় সাগর মোল্লা আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন