bntv24
৫ এপ্রিল ২০২৬, ৯:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় এক ব্যক্তির মাছের ঘের থেকে জোরপূর্বক মাছ মেরে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, খুলনা: খুলনার ডুমুরিয়ায় এক ব্যক্তির মাছের ঘের থেকে জোরপূর্বক মাছ মেরে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী ঘের মালিক ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। প্রাপ্ত অভিযোগে জানা যায়, উপজেলার নীচুখালী গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ সরদারের ছেলে বিধান চন্দ্র সরদার তার পৈতৃক সূত্রে পাওয়া ২.৩১ একর জমিতে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। উক্ত মাছের ঘের নিয়ে বিধান চন্দ্রের প্রতিপক্ষ মৃত সরৎ চন্দ্র সরদারের ছেলে প্রভাষ সরদারের সাথে কয়েক বছর যাবৎ বিরোধ চলছে। এমতাবস্থায় রোববার ভোরে প্রভাষ লোকজন নিয়ে ঘের থেকে মাছ ধরতে থাকে। এ ঘটনা জানতে পেরে ভোর ৬টার দিকে বিধান সরদার তাদের বাঁধা দিতে গেলে প্রভাষ সরদার, তার ছেলে দিপক, অসীম, নাতি আনন্দ সহ ৭/৮ জন তাকে মারতে আসে এবং সেখান থেকে সরে যেতে বলে। এসময় বিধান ঘটনাস্থল ত্যাগ করলে তারা মাছ নিয়ে চলে যায়। উক্ত মাছের আনুমানিক মুল্য ৫লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এব্যপারে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে, ওই এলাকার বাসিন্দা গুরুপদ সরদার, পংকজ সরদার সহ অনেকেই মাছ মারার ঘটনা দেখেছে বলে জানায়। এ বিষয়ে বিধান সরদার বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ করেছেন।এ ব্যাপারে জানতে চাইলে প্রভাষ সরদার মাছ মারার ঘটনা অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসানোর জন্যে বিধান এই কাহিনী রটাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামইরহাটে সৃজনশীলতা বিকাশে বিজ্ঞান প্রকল্প স্টাটআপ প্রদর্শনী

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ঈদগাঁওর তৃনমুল পযার্য়ের নেতাকর্মীরা উচ্ছাসিত

রূপসাকে আধুনিক ও উন্নত উপজেলায় পরিণত করতে চান…. এমপি আজিজুল বারী হেলাল

সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার আন্দোলন

আকবরপুর উত্তর পাড়া জামে মসজিদের নির্মাণকাজে দানের আহ্বান

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত বিএনপি নেতা, এলাকায় উত্তেজনা

খুলনা সাংবাদিক ইউনিয়নের চারদিনের কর্মসূচি ঘোষণা

খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প

ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার

খুলনায় যৌথ অভিযানে আটক: ২৩

১০

থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

চুরি-ছিনতাই ও মাদকের আগ্রাসনে উত্তপ্ত নগরীর ২৩ নম্বর ওয়ার্ড

১২

খুলনায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী কাউয়া মিরাজ এর সহযোগি মনির আটক

১৩

ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ

১৪

বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা

১৫

কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক

১৬

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১৭

ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

১৮

মাদারীপুরে পিকআপভ্যান–ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

১৯

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: সুন্দরবনের কুখ্যাত জোনাব বাহিনীর ৩ ডাকাত অস্ত্রসহ আটক

২০