bntv24
৯ এপ্রিল ২০২৬, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা বিভাগে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪

রাসেল আহমেদ:খুলনা বিভাগজুড়ে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগ বাড়ছে জনস্বাস্থ্য খাতে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৭৪ জন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, মৌসুমি পরিবর্তন এবং সংক্রামক রোগের বিস্তার এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত (তিন মাস সাত দিনে) খুলনা বিভাগের ১০ জেলা ও সিটি করপোরেশন এলাকায় মোট ৩৬২ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত কুষ্টিয়া জেলায়—১০৯ জন। এ জেলায় হামের উপসর্গে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে।জেলা ভিত্তিক তথ্য বলছে, যশোরে নতুন তিনজনসহ মোট ৭৬ জন, খুলনা সিটি করপোরেশন এলাকায় নতুন ছয়জনসহ মোট ৬৮ জন, মাগুরায় নতুন ১০ জনসহ মোট ৪৫ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে নতুন ১৭ জনসহ ২১ জন, চুয়াডাঙ্গায় নতুন দুজনসহ আটজন, ঝিনাইদহে নতুন চারজনসহ ছয়জন, মেহেরপুরে নতুন দুজনসহ ১২ জন এবং সাতক্ষীরায় নতুন পাঁচজনসহ মোট ১৩ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, খুলনা জেলায় মোট চারজন এবং নড়াইল জেলায় ২১ জন রোগী থাকলেও গত ২৪ ঘণ্টায় এই দুই জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবর রহমান জানান, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে প্রতিদিনের তথ্য সংগ্রহ করে তা সমন্বয় করা হচ্ছে এবং বিকেল সাড়ে ৫টার পর ঢাকায় পাঠানো হয়।তিনি বলেন, আক্রান্তের দিক থেকে কুষ্টিয়া, যশোর ও খুলনা সিটি করপোরেশন এলাকা বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০