bntv24
৯ এপ্রিল ২০২৬, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেরখাদার মধুপুর ইউপি চেয়ারম্যান পদে এডভোকেট শহিদুল ইসলাম,এলাকাবাসীর আস্থা ও সমর্থনে এগিয়ে

নিজস্ব প্রতিবেদক: খুলনার তেরখাদা উপজেলার ৬ নং মধুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রে রয়েছেন এলাকার প্রিয় সন্তান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে ইতোমধ্যে তিনি স্থানীয় মানুষের আস্থা ও সমর্থন অর্জন করেছেন।শহিদুল ইসলামের রাজনৈতিক ও জনসেবার পথচলা পরিবারিক ঐতিহ্যের সাথে মিশে আছে। তার পিতা আলহাজ্ব মৃত মোহাম্মদ ইলিয়াস মোল্লা মধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। পিতার সৎ ও উন্নয়নমুখী নেতৃত্বের প্রভাবের কারণে শহিদুল ইসলাম ছোট থেকেই এলাকার মানুষের সেবায় নিজেকে নিবেদিত করেছেন।আইন পেশায় সুপরিচিত শহিদুল ইসলাম খুলনা জজ কোর্টের অতিরিক্ত পিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জেলা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্বে ছিলেন। রাজনৈতিকভাবে তিনি উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও যুগ্ম সম্পাদক এবং মধুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন নিবেদিতভাবে কাজ করেছেন।শুধু রাজনীতি নয়, শিক্ষা ও স্থানীয় প্রশাসনেও তার অবদান লক্ষণীয়। কোলা পাটগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং মধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে জনস্বীকৃতি অর্জন করেছেন।স্থানীয়রা জানাচ্ছেন, সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব নেতৃত্বের কারণে অ্যাডভোকেট শহিদুল ইসলাম সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। এলাকাবাসীর কল্যাণে তিনি সবসময় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন এবং মানুষ-কেন্দ্রিক পরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।শহিদুল ইসলাম বলেন, “আমি মধুপুরের উন্নয়ন এবং মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। এলাকার মানুষ ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা পেলে আমরা মধুপুরকে আরও সুন্দর, উন্নত ও সমৃদ্ধ ইউনিয়নে পরিণত করতে পারব।”রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ মনে করছেন—যোগ্যতা, অভিজ্ঞতা ও পরিবারের ঐতিহ্য এবং মানুষের সঙ্গে আন্তরিক যোগাযোগের কারণে অ্যাডভোকেট শহিদুল ইসলাম এবারের মধুপুর ইউপি নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০