bntv24
১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। ভ্যাটিকানের প্রধান পোপ লিওকে উদ্দেশ্য করে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। বুধবার (১৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘কেউ কি দয়া করে পোপ লিওকে বলতে পারবেন, ইরান গত দুই মাসে অন্তত ৪২ হাজার নিরীহ ও সম্পূর্ণ নিরস্ত্র বিক্ষোভকারীকে হত্যা করেছে? ইরানের হাতে পারমাণবিক বোমা থাকা একেবারেই গ্রহণযোগ্য নয়।’ পোস্টের শেষে তিনি লেখেন, ‘আমেরিকা ফিরে এসেছে!!!’এর দুই দিন আগে ট্রাম্প সামাজিক মাধ্যমে পোপ লিওকে আক্রমণ করে তাকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘পররাষ্ট্রনীতিতে ভয়াবহ’ বলে মন্তব্য করেন। এর প্রতিক্রিয়ায় পোপ লিও বলেন, তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না এবং যুদ্ধের ভয়াবহতার বিরুদ্ধে কথা বলা চালিয়ে যাবেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধের সমালোচনা করেছিলেন তিনি।
তবে ট্রাম্পের দাবি করা ৪২ হাজার নিহতের তথ্যের ভিত্তি স্পষ্ট নয়। ইরান সরকার জানিয়েছে, জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভে ৩,১১৭ জন নিহত হয়েছে। দেশের বাইরে থাকা বিভিন্ন গোষ্ঠীর হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় ৭,০০৭। এদিকে, ইরানবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক মেই সোটো জানিয়েছেন, অন্তত ৫ হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রকৃত সংখ্যা ২০ হাজার পর্যন্ত হতে পারে। অন্যদিকে, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই।
সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামইরহাটে সৃজনশীলতা বিকাশে বিজ্ঞান প্রকল্প স্টাটআপ প্রদর্শনী

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ঈদগাঁওর তৃনমুল পযার্য়ের নেতাকর্মীরা উচ্ছাসিত

রূপসাকে আধুনিক ও উন্নত উপজেলায় পরিণত করতে চান…. এমপি আজিজুল বারী হেলাল

সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার আন্দোলন

আকবরপুর উত্তর পাড়া জামে মসজিদের নির্মাণকাজে দানের আহ্বান

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত বিএনপি নেতা, এলাকায় উত্তেজনা

খুলনা সাংবাদিক ইউনিয়নের চারদিনের কর্মসূচি ঘোষণা

খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প

ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার

খুলনায় যৌথ অভিযানে আটক: ২৩

১০

থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

চুরি-ছিনতাই ও মাদকের আগ্রাসনে উত্তপ্ত নগরীর ২৩ নম্বর ওয়ার্ড

১২

খুলনায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী কাউয়া মিরাজ এর সহযোগি মনির আটক

১৩

ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ

১৪

বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা

১৫

কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক

১৬

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১৭

ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

১৮

মাদারীপুরে পিকআপভ্যান–ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

১৯

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: সুন্দরবনের কুখ্যাত জোনাব বাহিনীর ৩ ডাকাত অস্ত্রসহ আটক

২০