৪ মে ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের লাশ গ্রামের বাড়িতে

ডেস্ক রিপোর্ট: বাড়ি আঙিনায় অ্যাম্বুলেন্স। ভেতরে কফিনবন্দি সাদা কাফনে মোড়ানো লাশ। শেষ বারের মতো একনজর দেখতে এসে স্বজন আর প্রতিবেশীরা নির্বাক । যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের লাশ দেখতে ছুটে এসছেন শতশত মানুষ।সোমবার বিকেল তিনটা ১০ মিনিটে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা এলাকায় পৌঁছেছে লিমনের লাশ।এর আগে সকালে লিমনের লাশ বহনকারী একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিমানবন্দর থেকে লিমনের লাশ অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি লালডোবা নেওয়া হয়। লাশ বাড়িতে পৌঁছালে স্বজন, বন্ধু ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।মাগরিবের নামাজের পর লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে লিমনের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন হওয়ার কথা রয়েছে।
লিমনের বাবা জহুরুল ইসলাম বলেন, আমার ছেলে লিমন পিএইচডির জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিল এবং সেখানে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে।তিনি বলেন, সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। বিদেশে পড়তে গিয়ে আর যেন কেউ এভাবে প্রাণ না হারায়।লিমনের বাবা বলেন, আমার সবচেয়ে কষ্ট হচ্ছে আমি নিজে অনেক কষ্ট করে ছেলে দুটোকে বড় করেছি। কোনদিন তাদেরকে আঘাত করিনি। আমার ছেলেকে এইভাবে মরতে হবে, কখনও ভাবতেই পারিনি।লিমন ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি এবং ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০২৪ সালের জুলাই মাসে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভর্তি হন।গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন। পরে ২৪ এপ্রিল ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের আশপাশে ডুবুরি দলের অনুসন্ধানের পর তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুগারবিয়েহকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে যুবদলের উদোগে ডেংগু মুক্ত পরিবেশ গঠনে পরিস্কার পরিছন্নতার অভিযান

১০

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১১

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির ৭৫তম সভা অনুষ্ঠিত:

১২

স্মৃতিবিজড়িত জনপদ ঐতিহ্যবাহী ঈদগাঁও…..

১৩

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

১৪

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

১৫

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

১৬

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

১৭

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

১৮

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

১৯

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

২০