bntv24
৯ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় চাঁদাবাজ-সন্ত্রাসীদের নতুন তালিকা, অভিযান নিয়ে সংশয়ে নগরবাসী

রাসেল আহমেদ:খুলনায় চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের নিয়ে নতুন করে তালিকা প্রস্তুত করেছে র‌্যাব-৬। প্রাথমিকভাবে ৩৩ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানোর কথা বলা হলেও আগের তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে সংশয়।র‌্যাবের দায়িত্বশীল সূত্র বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ তালিকা করা হয়েছে। তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্যরা। তাদের গতিবিধি নজরদারিতে রাখতে মাঠপর্যায়ে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।র‌্যাব-৬ খুলনার অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, প্রাথমিকভাবে অপরাধীদের তালিকা তৈরি করা হয়েছে। এখানে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয়নি। তালিকায় যেই থাকুক, আইনের বাইরে কাউকে রাখা হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই অভিযান শুরু হবে।তবে স্থানীয়দের অভিযোগ, খুলনায় অপরাধীদের তালিকা তৈরির ঘটনা নতুন নয়। এর আগে গত মার্চে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীর আট থানাভিত্তিক ৪৭৫ জন অপরাধীর তালিকা তৈরি করে। সেখানে ২৮ জন চাঁদাবাজ, ৪৭ জন সন্ত্রাসী ও প্রায় ৪০০ মাদক কারবারির নাম ছিল। কিন্তু তালিকা তৈরির পরও বড় কোনো অভিযান চোখে পড়েনি।নগরীর বিভিন্ন এলাকায় এখনও প্রকাশ্যে মাদক বেচাকেনা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটছে। দখল নিয়ে সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে বিরোধ বাড়ছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।একাধিক গোয়েন্দা সূত্র জানায়, সারাদেশে অপরাধীদের তালিকা প্রস্তুতের সরকারি নির্দেশনার অংশ হিসেবে খুলনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আলাদাভাবে তথ্য সংগ্রহ করছে। তবে তালিকাভুক্ত অনেক অপরাধী এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে।খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, তালিকা তৈরি করলেই অপরাধ নিয়ন্ত্রণ হয় না। কার্যকর অভিযান ছাড়া এসব উদ্যোগের সুফল মিলবে না। প্রশাসনের কাছে অপরাধীদের অবস্থান সম্পর্কে তথ্য থাকার পরও তাদের গ্রেপ্তারে দৃশ্যমান উদ্যোগ না থাকায় মানুষের মধ্যে হতাশা বাড়ছে।তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে তালিকা তৈরির খবর প্রকাশ হওয়ায় অপরাধীরা আগেভাগেই সতর্ক হয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। এতে অভিযানের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০