২৪ মে ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ায় গ্রেফতার ৩

ডেস্ক রিপোর্ট: মাগুরার শ্রীপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর কলাবাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মোঃ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন অনিক, রানা বিশ্বাস এবং নয়ন শেখ। তারা সবাই শ্রীপুর উপজেলার বাসিন্দা।ভুক্তভোগী শিক্ষার্থী উপজেলার আমলসার ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।মামলার এজাহার সূত্রে জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে শ্রীপুরের বিলনাথুর গ্রামের মোঃ বদর আলী শেখের ছেলে সৌরভের (২১) সাথে ওই স্কুলছাত্রীর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে সৌরভ তাকে প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল। গত ৪ মে (সোমবার) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর ট্যাম্পু স্ট্যান্ড বালু মাঠ এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। পরে তাকে উপজেলার শ্রীকোল ইউনিয়নের খড়িচাইল গ্রামস্থ মাছ ব্যবসায়ী মিন্টু মিয়ার মাছের ঘেরের পূর্ব পাশের একটি কলাবাগানের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে সৌরভ প্রথমে তাকে ধর্ষণ করে এবং পরবর্তীতে অন্য আসামিরা তাকে পালাক্রমে ধর্ষণ করে। মামলায় অভিযুক্ত ৫ আসামি হলেন মোঃ সৌরভ (২১), অনিক (১৯), রানা বিশ্বাস (২০), নয়ন শেখ (১৯) এবং মোঃ হুসাইন। তারা সবাই শ্রীপুর উপজেলার বাসিন্দা।ভুক্তভোগীর পরিবার জানায়, ধর্ষণের সময় আসামিরা মোবাইল ফোনে সেই চিত্র ধারণ করে রাখে। ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। লোকলজ্জা ও আসামিদের ভয়ে ওই স্কুলছাত্রী শুরুতে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে গত ১৯ মে (মঙ্গলবার) সকাল ১১টার দিকে ভুক্তভোগী স্কুলছাত্রীর এক আত্মীয় স্থানীয় একটি চায়ের দোকানে বসে লোকজনের মোবাইলে ফেসবুক, ইমো ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ধর্ষণের ওই ভিডিওটি ছড়িয়ে পড়তে দেখেন। তিনি তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানান। পরে মায়ের জিজ্ঞাসাবাদের মুখে কান্নায় ভেঙে পড়ে পুরো ঘটনার বিবরণ দেয় ওই ছাত্রী। ঘটনার বিস্তারিত জানার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করে গত ২২ মে (শুক্রবার) ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মোঃ আতাউর রহমান বলেন, শুক্রবার মামলার এজাহারভুক্ত ৫ আসামির মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে যুবদলের উদোগে ডেংগু মুক্ত পরিবেশ গঠনে পরিস্কার পরিছন্নতার অভিযান

১০

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১১

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির ৭৫তম সভা অনুষ্ঠিত:

১২

স্মৃতিবিজড়িত জনপদ ঐতিহ্যবাহী ঈদগাঁও…..

১৩

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

১৪

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

১৫

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

১৬

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

১৭

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

১৮

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

১৯

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

২০