২০ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও হামালায় আটক ৯

ডেস্ক :

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় ‘ডিজিটাল ডট নেট’ নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও ভাঙচুরের মামলায় মূলহোতা মাইকেলসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। এ সময় হামলায় ব্যবহৃত চারটি দেশিয় অস্ত্রও জব্দ করা হয়েছে।শনিবার (১৮ জুলাই) রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফফর হোসেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় সরাসরি অংশগ্রহণকারী ৯ জনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। এর আগে এ হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত আরো ১ জনকে গ্রেফতার করেছিলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।গ্রেফতাররা হলেন, হামলার অন্যতম সংগঠক মাইকেল রোহেন মিয়া (৩১), তুহিন (২২), আকবর হোসেন (৩৮), আব্দুল মুমিন (৩০), মাসাদ মিয়া (২৭), দিদার মিয়া (২২), সানজাত হাসান (১৮), সৈরত হোসেন (১৮) ও সাইফুদ্দিন (৩২)।এর আগে সোমবার দুপুরে একদল সন্ত্রাসী ‌‘ডিজিটাল ডটনেট’র কার্যালয়ে ঢুকে চাঁদা না দেয়ায় ভাংচুর ও ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। পরে এ ঘটনায় মামলা করা হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। এর আগে গত ১১ জুলাই ডিডিএনের ব্যবস্থাপনা পরিচালক আদিল বিন মাহমুদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে নিজেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে একজন ফোন করে এককালীন দুই কোটি টাকা ও মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি প্রত্যাখ্যান করায় সোমবার দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি দল প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। ডিডিএন কর্তৃপক্ষের দাবি, বিদেশে অবস্থানরত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের নির্দেশে এ হামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

কেশবপুরে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত নেই মশা নিধণের কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক:

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

১০

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

১২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

১৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

১৪

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

১৫

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

১৯

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০