bntv24
৫ অগাস্ট ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় ট্রাকচাপায় নিহত ৩, ট্রাকচালক গ্রেফতার

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত ট্রাকচালককে গ্রেফতার করেছে র‍্যাব-৬।র‍্যাব-৬ জানায়, শনিবার রাতে র‍্যাব-৬-এর সিপিএসসি ও ঝিনাইদহ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙা এলাকায় অভিযান চালিয়ে ট্রাকচালক তরিকুল ইসলামকে (৪৬) গ্রেফতার করে। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।র‍্যাব জানায়, গত ৩১ জুলাই রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণ গ্রামের পাকা সড়কে একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেল চালক সিহাব শেখ (২৪) গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নিহত হন সিহাবের স্ত্রী ফারজানা খাতুন (২২), শ্যালিকা রুবিয়া খাতুন (১৬) এবং দুই বছর বয়সী কন্যাশিশু মায়মুনা।দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী ট্রাক ফেলে পালিয়ে গেলে বিক্ষুব্ধ স্থানীয়রা ট্রাকটিতে অগ্নিসংযোগ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে পুলিশ হেফাজতে নেয়।র‍্যাব আরও জানায়, নিহতদের ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে অভিযুক্ত ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় শিশুকে ধর্ষণচেষ্টায়, মুদিদোকানি গ্রেপ্তার

শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় ট্রাকচাপায় নিহত ৩, ট্রাকচালক গ্রেফতার

কয়রায় জুলাই ছাত্র গণঅভ্যুত্থান উপলক্ষ্যে জামায়াতের গণমিছিল

রূপসায় জুলাই গণঅভ্যুত্থান, যোদ্ধাদের সংবর্ধনা

ভোলাহাটে ১৩৫ বোতল স্কাফসহ শীর্ষ মাদক কারবারি সাইরুল গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র‍্যালি

ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা

এডিপির অর্থায়নে কয়রায় অসহায় ভ্যানচালকদের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ

খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা

১০

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: ডুমুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

১১

খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা

১২

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা ক্রীড়া সংস্থা এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান এমডি খায়রুল ইসলাম জনি

১৩

ফকিরহাটে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত ও প্রাণনাশের হুমকি

১৪

সন্ত্রাস-চাঁদাবাজি বরদাস্ত নয়, রূপসাকে মডেল করা হবে_ এমপি হেলাল

১৫

খানাখন্দে ভরা মহাসড়কের ঈদগাঁও স্টেশন

১৬

ফ্রান্স জমিয়তের পক্ষ থেকে মাওলানা শফিকুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা

১৭

খুলনা ইসলামী আন্দোলন এর সমাবেশ ও গণ-মিছিল কাল

১৮

কেশবপুরে সংবাদিকের কাঁধে চড়ে ফার্মেসিতে যেয়ে কাঁধের ক্ষতের চিকিৎসা নিল হনুমান

১৯

ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়া- ঘোনাপাড়া সড়ক ৩ মাস ধরে প্লাবিত : জন দুর্ভোগ চরমে 

২০