শেখ নাসির উদ্দীন, খুলনা:
জুলাই গণঅভ্যুত্থান দিবসে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে আগামীকাল ৫ আগষ্ট বুধবার বিকাল ৪ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ে সমাবেশ ও গণ-মিছিল অনুষ্ঠিত হবে। সমাবেশ ও গণ-মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী ইমরান হোসাইন। সমাবেশ ও গণ মিছিল সফলে সকল নেতাকর্মী ও ছাত্র জনতা কে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি ইমরান হোসাইন, জেলা সভাপতি এস এম রেজাউল করিম মহানগর সেক্রেটারী মাওঃ দীন ইসলাম জেলা সেক্রেটারী মো শফিকুল ইসলাম।
মন্তব্য করুন