৯ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আটক

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের মান্নান মিয়া(২৮) নামে এক যুবককে ভারতের জম্মুকাশ্মির কয়লার কাজ পাইয়ে দিবার কথা বলে ২২ হাজার টাকার বিনিময়ে স্হানীয় দুই মানব পাচারকারি তাকে তাহিরপুরের বড়ছড়া সীমান্ত দিয়ে ভারতের কাশ্মীরে রেখে দালালরা পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। মান্নান মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাও গ্রামের দিনমুজুর মোঃ আলী আকবর ও সখিনা খাতুনের ছেলে। স্হানীয় ও মান্নানের পরিবার সূএে জানা যায় ২০২৫ সালের মে মাসে একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মানব পাচারাকারী আলামিন মান্নানের পিতামাতার সাথে ভারতের কাশ্মীরে কয়লা কুড়ানোর ভাল কাজ পাইয়ে দিবে বলে ২২ হাজার টাকায় কন্ট্রাক করে একই উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নৈইগাং গ্রামের মৃতশাহাব উদ্দিনের ছেলে মানব পাচারকারী শাহ আলমের হাতে তুলে দেয়। শাহ আলম সহজ সরল মান্নান মিয়াকে নিয়ে ২০২৫ সালের মে মাসে সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বড়ছড়া চেকপোষ্ট দিয়ে তাকে নিয়ে ভারতে প্রবেশ করে। পরবর্তীতে এই দালাল শাহ আলম মান্নানকে নিয়ে কাশ্মীরে যায়। সেখানে গিয়ে মান্নানকে রেখে পালিয়ে যায় দালাম শাহ আলম। মান্নান মিয়া না জানে ভাষা না আছে তার পকেটে টাকা পয়সা। সে নিরুপায় হয়ে কৌশলে কাশ্মীর থেকে ভারতের গুয়াহাটি হয়ে বাংলাদেশে ফিরে আসার চেষ্টাকালে সেখানকার পুলিশ ও ভারতের সীমান্ত বাহিনী বি এস এফ এর সদস্যরা তাকে আটক করে জিঞ্জাসাবাদে জানতে পারে মানব পাচারকারী দালালরা তাকে বাংলাদেশ থেকে ভারতে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে কাশ্মীরে এনে পালিয়ে গেছে। মান্নান মিয়া বর্তমানে ভারতের গুয়াহাটির কচুতলা রিফুজি ক্যাম্পে মানবেতর জূবন যাপন করছেন বলে জানা যায়।উল্লেখ্যা ২০২৫ সালের মে মাসে দালালচক্রটি কাইয়ারগাও গ্রামের বিল্লাল নামে আরো একটি যুবককে মান্নান মিয়ার সাথে কাশ্মীরে নিয়ে যায়। পরবর্তীতে সুনামগঞ্জের বনগাও এলাকার মালিক মিয়ার মাধ্যমে বিল্লালকে দালাল ধরে ৬০ হাজার টাকার বিনিময়ে বাংলাদেশে আনা হয়। এদিকে মান্নানের পিতা দিনমুজুর হওয়ায় টাকা পয়সা না থাকায় তার ছেলেকে ভারত থেকে আনতে পারছেন না।এ ব্যাপারে মান্নানের পিতা আলী আকবর ও মা সখিনা খাতুন কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের জানান,আমাদের কাইয়ারগাও গ্রামের আলামিন ও রঙ্গারচর ইউপির নৈইগাং গ্রামের শাহ আলম এই দুই দালাল মিলে আমার সহজ সরল ছেলে মান্নানকে জীবন গঠনের প্রতিশ্রুতি দিয়ে ২২ হাজার টাকার বিনিময়ে ভারতের কাশ্মীরে নিয়ে তাকে রেখে পালিয়ে যায়। তিনি সরকার ও প্রশাসনের নিকট তার ছেলেকে গুয়াহাটি থেকে ফেরত আনার মাধ্যমে দুই দালালকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এ ব্যাপারে মানব পাচারকারি আলামিন ও শাহ আলমের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও ফোনটি বন্ধ থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন শেখ পিপিএম জানান, যে সমস্ত মানব পাচারকারী দালালরা মান্নান মিয়াকে ভারতে পাচার করেছে মান্নানের অভিভাবকরা দালাল আইনে বিঞ্জ আদালতে একটি মামলা করার পরামর্শ দেন। পরবর্তীতে বিঞ্জ আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাঁওর নাসী খাল থেকে রাতের আঁধারে বালু উত্তোলন 

১

বীরগঞ্জে জমির সীমানা বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত মেম্বারসহ হাসপাতালে ভর্তি ৭ জন

২

শাহপুর বাজারে গণশৌচাগার নির্মাণের উদ্যোগব্যবসায়ীদের সুবিধায় বণিক সমিতির আলোচনা সভা, সিদ্ধান্ত হবে কমিটির বিবেচনায়

৩

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ রাজিবুল করিম

৪

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের নিবন্ধন শুরু হয়েছে:

৫

সাতক্ষীরার তালায় ৫ নভেম্বর শান্তি ও আরোগ্যদায়ী সভাআন্তঃধর্মীয় সম্প্রীতি ও দেশের শান্তি কামনায় বর্ণাঢ্য আয়োজন, থাকছে বিনামূল্যে আকর্ষণীয় লটারি ও নানা পুরস্কার

৬

ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

৭

ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন জব্দ 

৮

বটিয়াঘাটা উপজেলার ডাচ বাংলা এজেন্ট শাখার গ্রাহক সমাবেশ:

৯

উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা দূর করতে ডুমুরিয়ায় ইজিপিপি কমিটির গুরুত্বপূর্ণ সভা #”কাজের মান ও স্বচ্ছতায় কোনো ছাড় দেওয়া হবে না”: ডুমুরিয়ায় খাল খনন নিয়ে ইউএনও

১০

রংপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার আলোচনায় অনুপম মল্লিক জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে নির্বাচনে লড়ার প্রত্যয়, উন্নয়ন ও জনসেবায় দিতে চান অগ্রাধিকার

১১

ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতে জব্দ ১ লাখ ২৬ হাজার ঘনফুট বালু নিলামে উঠছে

১২

সংসদ সদস্য কাজলের সাথে সৌজন্যে সাক্ষাৎ ঈদগাহ জাহানারা স্কুলের এডহক কমিটি

১৩

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন

১৪

পাইকগাছায় নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্য পদ প্রার্থী জামিরের

১৫

পাইকগাছায় ভাসমান হাসপাতাল উদ্বোধন, তিন মাস মিলবে বিনা মূল্যে চিকিৎসাসেবা

১৬

পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসা পেলেন ৩৫০ জন

১৭

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল ডাকাতিয়া খুলনার দুঃখ, জলাবদ্ধতা নিরসনে নেই কার্যকর উদ্যোগ। বছরের পর বছর পানিবন্দী কয়েক লাখ মানুষ, কৃষি ও মৎস্য উৎপাদন ব্যাহত, কচুরিপানায় অস্তিত্ব হারাচ্ছে খাল-বিল

১৮

হুমায়ুন কবির পলাশ-এর পিতার দাফন সম্পন্ন

১৯

পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০