Bntv245487
৩ নভেম্বর ২০২৬, ১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতে জব্দ ১ লাখ ২৬ হাজার ঘনফুট বালু নিলামে উঠছে

 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-কক্সবাজারের ঈদগাঁওতে প্রশাসনের অভিযানে জব্দ করা ১ লাখ ২৬ হাজার ২০০ ঘনফুট বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৫ই নভেম্বর সকালে ঈদগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে এ নিলাম অনুষ্ঠিত হবে।  উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,২৯ অক্টোবর ইসলামাবাদ ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ভোমরিয়া ঘোনা বনবিট কার্যালয় সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অনিয়মের দায়ে ঐ এলাকার দুটি ভিন্ন স্থানে থাকা বালুর স্তূপ জব্দ করা হয়। যার (মোবাইল কোর্ট মামলা নং-৪৯/২০২৬)।  নিলাম বিজ্ঞপ্তির তথ্য মতে, জব্দকৃত বালু দুটি পৃথক লটে বিক্রি করা হবে। এর মধ্যে প্রথম লটের ৬১ হাজার ঘনফুট বালুর ন্যূনতম সরকারি মূল্য ধরা হয়েছে ৪ লাখ টাকা। দ্বিতীয় লটে থাকা ৬৫ হাজার ২০০ ঘনফুট বালুর সরকারি ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫৬ হাজার টাকা। নির্ধারিত সরকারি মূল্যের নিচে কোন দরপত্র বা ডাক গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিলামে অংশ নিতে হলে আগ্রহীদের প্রতিটি লটের জন্য পৃথকভাবে ১ লাখ টাকা জামানত জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাকে নিলাম নিষ্পত্তির ৩ কার্যদিবসের মধ্যে সমুদয় অর্থসহ সরকারি নিয়মানুযায়ী ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ আয়কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।  বিজ্ঞপ্তিতে পরিবেশ সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কার্যাদেশ পাওয়ার ৫ দিনের মধ্যে অনুমোদিত স্তূপ থেকে সম্পূর্ণ বালু সরিয়ে নিতে হবে এবং কোন অবস্থাতেই নতুন করে বালু উত্তোলন করা যাবে না। এছাড়া বালু লোড বা পরিবহনে ড্রেজার মেশিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে; তবে প্রয়োজনে এক্সকাভেটর বা পে-লোডার ব্যবহার করা যাবে। একইসঙ্গে পরিবহনের বিস্তারিত চালান ও রেজিস্টার সংরক্ষণ করা বাধ্যতামূলক করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

২

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

৩

চরবানিয়ারী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আলমগীর হোসেন, ঘোষণা করলেন যুগান্তকারী নির্বাচনী ইশতেহার

৪

কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

৫

ডুমুরিয়ায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখমের অভিযোগ বাঁশের লাঠি ও কুড়ালের আঘাত, দা নিয়ে ধাওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ

৬

কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য ‍র‌্যালি অনুষ্ঠিত : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি

৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন বিষয়ক কর্মশালা পেশাগত দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে নতুন মূল্যায়ন পদ্ধতি : ইউজিসি সদস্য

৮

পাইকগাছার লস্করে গণকবরস্থান প্রতিষ্ঠা ও মসজিদ উন্নয়নে আলোচনা সভা

৯

সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য, জিম্মি বনজীবীরা; নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন

১০

পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

পাইকগাছায় শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক গাছের চারা বিতরণ

১২

ইসলামাবাদে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার মেশিন ও বালু জব্দ

১৩

দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও !!

১৪

প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম

১৫

৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত

১৬

ধামইরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত

১৭

ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন

১৮

দাকোপে সুন্দরবন সংলগ্ন রিসোর্টগুলো পরিদর্শনকরেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

১৯

তারেক রহমানের খুলনা আগমন ঘিরে রঘুনাথপুরে বিএনপির প্রস্তুতি সভা, সড়কে মিছিল

২০