Bntv245487
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

না ফেরার দেশে চেচুড়ির শিক্ষক জহুরুল ইসলাম আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—জানাজায় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

ডুমুরিয়া,নিজস্ব প্রতিনিধি জি. এম. ফিরোজ

আর নেই খুলনার ডুমুরিয়ার চেচুড়ী আন্তর্জাতিক কারিগরি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক মোঃ জহুরুল ইসলাম (৪৭)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে খুলনার আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করে আসা জহুরুল ইসলামের আকস্মিক মৃত্যুতে চেচুড়ী আন্তর্জাতিক কারিগরি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।বুধবার সকাল ১০টায় চেচুড়ী অলকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা আমির মাওলানা ইমরান হোসাইন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহ-সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, ডুমুরিয়া থানা জামায়াতের আমির মাওলানা মুক্তার হোসাইন, ধামালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর হুমায়ুন কবির স্বপন, ধামালিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার মোস্তাক আহমেদ চৌধুরী, ধামালিয়া ইউনিয়ন চেয়ারম্যান বিএম জহুরুল হক এবং চেচুড়ী আন্তর্জাতিক কারিগরি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল আব্দুল হালিম শিকদার।জানা গেছে, মরহুম জহুরুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ১ নম্বর ধামালিয়া ইউনিয়নের ৩ নম্বর চেচুড়ী-দহাকুলা ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।তার মৃত্যুতে শিক্ষকতা অঙ্গন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।জানাজায় উপস্থিতদের অনেকেই বলেন, জহুরুল ইসলামের মৃত্যু শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, শিক্ষকতা অঙ্গনেও তৈরি করেছে এক গভীর শূন্যতা। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন—এমন দোয়া করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

১০

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

১১

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

১২

কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-সহ ৫ জন গ্রেফতার 

১৩

না ফেরার দেশে চেচুড়ির শিক্ষক জহুরুল ইসলাম আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—জানাজায় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

১৪

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা

১৫

ডুমুরিয়ায় বন্যার পানিতে কবরও ডোবে—বিলপাটেলায় মৃত্যুর পরও শান্তি নেই।উঁচু করে গাঁথুনি বানিয়ে দাফন! বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ—হামকুড়া-শোলমারি নদী খনন ও জোয়ার-ভাটা চালুর দাবি

১৬

বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, ম্যানেজিং কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত

১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা আয়োজনে প্রশাসন ভবনের সামনের মসজিদে পুকুরে মাছের পোনা অবমুক্ত : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

১৮

ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার

১৯

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০