Bntv245487
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

ঈদগাঁও,নিজস্ব প্রতিনিধি এম আবু হেনা সাগর

কক্সবাজারের ঈদগাঁওর ভরাখালে দূষিত ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে এলাকার পরিবেশ।  জনজীবনে অতিষ্ঠসহ ডেঙ্গু আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে যেন দেখার কেউ নেই। ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার)  সকালে সরেজমিন পরিদর্শন কালে দেখা যায়, ঈদগাঁও মধ্যম মাইজ পাড়ায় ভরাখালে বাড়ীঘরের দূষিত ময়লা আবর্জনা ফেলা হচ্ছে প্রতিনিয়ত। যার ফলে জমানো আবর্জনা থেকে সৃষ্টি হচ্ছে দূগন্ধ। খালের পাশ্ববর্তী গ্রামীন সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে অসংখ্য পথচারী, ছাত্র-ছাত্রীসহ হরেক রকমের যানবাহন। মানুষরা খালে ময়লার পঁচাগন্ধে অতিষ্ঠ হয়ে পড়ে। এদিকে খালটিতে পানি চলাচল না থাকায় ফেলানো ময়লা গুলো থমকে রয়েছে। দিন দিন জমানো ময়লা পঁচে গলে দূগন্ধে বিষিয়ে উঠছে এলাকার পরিবেশ। অপরদিকে সন্ধ্যার পরপরেই মশার অত্যাচারে দুর্বিষহ হয়ে উঠে ঘরবাড়ি। মশার উৎপাতে অতিষ্ঠ শিশু কিশোরসহ নারী পুরুষরা। স্থানীয় জিয়াও আজিমসহ বহুজন জানান, জলাবদ্ধ জায়গা গুলোতে মশার বংশবিস্তার বেড়ে গেছে। জলাশয় নিয়মিত পরিষ্কার না করা এবং মশা নিধনে কার্যকর উদ্যোগ না থাকায় এ অবস্থার সৃষ্টি। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি ভোগান্তিতে পড়েন। অনেকে মশা তাড়ানোর জন্য কয়েল, স্প্রে ও ইলেকট্রিক ব্যাট ব্যবহার করলেও তাতে কাজ হচ্ছেনা।শিক্ষা্থী আইরিনসহ অনেকে জানান, খালের পাশঘেষে অসংখ্য মানুষের চলাচল। সে সাথে স্কুল,কলেজ ও মাদ্রাসামুখী ছাত্র ছাত্রীদের অবাধ চলাফেরাও হয়ে থাকে এ সড়ক দিয়ে। সড়কের পাশে খালে জমানো ময়লা আবজনার দূগন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষরা। সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনজরও দাবী করেন তারা।সচেতন মহলের দাবী, খালের নানা স্থানে ছড়িয়ে ছিড়িয়ে থাকা ময়লা আবজনা অপসারনে পরিকল্পিত বজ্য ব্যবস্থাপনার আওতায় আনা হোক। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম সহ জনসচেতনতা বৃদ্ধির উদ্যােগ গ্রহণের আহবান। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কতৃপক্ষের জনগুরুত্বপূর্ণ পদক্ষেপে হতে পারে একটি মুক্তির উপায়।স্থানীয় জনপ্রতিনিধি বজলুল রশিদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি গুরুত্বতার সাথে দেখবেন বলে জানিয়েছেন এ প্রতিবেদককে। ডা: আবু সাদেক জানান, পানিযুক্ত ময়লা ডেঙ্গু বিস্তার লাভ করতে পারে। স্ব স্ব পরিবারের আশেপাশে পরিস্কার সহ এলাকা পরিচ্ছন্ন করে সচেতন থাকা জরুরী। ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরামের সহ সভাপতি আবদু সালাম জানান, পানিযুক্ত স্যাঁতস্যাঁতে ময়লা থেকে ডেঙ্গু মশার উৎপত্তি হতে পারে। প্রত্যেকটি ঘরবাড়ী পরিস্কার রাখা দরকার। সবাইকেও সচেতন হওয়া জরুরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-সহ ৫ জন গ্রেফতার 

না ফেরার দেশে চেচুড়ির শিক্ষক জহুরুল ইসলাম আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—জানাজায় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

১০

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা

১১

ডুমুরিয়ায় বন্যার পানিতে কবরও ডোবে—বিলপাটেলায় মৃত্যুর পরও শান্তি নেই।উঁচু করে গাঁথুনি বানিয়ে দাফন! বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ—হামকুড়া-শোলমারি নদী খনন ও জোয়ার-ভাটা চালুর দাবি

১২

বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, ম্যানেজিং কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা আয়োজনে প্রশাসন ভবনের সামনের মসজিদে পুকুরে মাছের পোনা অবমুক্ত : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

১৪

ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার

১৫

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

১৭

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

১৮

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৯

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

২০