জি,এম,ফিরোজ, ডুমুরিয়া
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার থুকড়া বাজারে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ক্রেতাদের জন্য বিশেষ ছাড় ও নতুন কালেকশন নিয়ে সাজানো হয়েছে থুকড়া বাজারের থ্রি ব্রাদার স্টোর। দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম ও ক্রেতাদের আস্থা ধরে রেখে এবারও পূজার বাজারে নারী-পুরুষের পছন্দের নানা পোশাক নিয়ে প্রস্তুত প্রতিষ্ঠানটি।
থ্রি ব্রাদার স্টোরের স্বত্বাধিকারী মো. বিল্লাল এন্ড ব্রাদার্স জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানে এসেছে সিল্ক শাড়ি, মনিপুরী শাড়ি, অরগানজা শাড়ি, ভারতীয় বাহারি রঙের জর্জেট শাড়ি, ভারতীয় জর্জেট থ্রি পিস, দোলা থ্রি পিস, জমজম থ্রি পিসসহ বিভিন্ন ধরনের নতুন পোশাক। ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে এসব পণ্যে বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে।১৯৯৬ সালে থুকড়া বাজারে ছোট পরিসরে ব্যবসা শুরু করেন মো. বিল্লাল। সময়ের সঙ্গে ক্রেতাদের আস্থা ও ভালোবাসায় প্রতিষ্ঠানটি এখন পরিচিত একটি ব্যবসাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে তাঁর বড় ভাই মাসুদ বিশ্বাসসহ তিনজন কর্মচারী প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছেন।প্রতিষ্ঠানটির বিশেষত্ব হিসেবে ক্রেতাদের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করে মো. বিল্লাল বলেন, ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রেখেই দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন তারা।
তিনি বলেন, শলুয়া, পাহাড়পুর, রংপুর, গজেন্দ্রপুর, রামকৃষ্ণপুর, সাড়াতলা, কৃষ্ণনগর, শাহপুর রাজবংশীপাড়া, শান্তিনগর ও থুকড়াসহ আশপাশের বিভিন্ন এলাকার ক্রেতারা দীর্ঘদিন ধরে তাদের প্রতিষ্ঠানের ওপর আস্থা রেখে কেনাকাটা করছেন।পূজার আনন্দে নতুন পোশাকের কেনাকাটায় ক্রেতাদের পছন্দ ও সাধ্যের মধ্যে মানসম্মত পণ্য দেওয়াই থ্রি ব্রাদার স্টোরের লক্ষ্য, এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বাজারে যখন কেনাকাটার ব্যস্ততা বাড়ছে, তখন থুকড়া বাজারের থ্রি ব্রাদার স্টোরে নতুন কালেকশন ও বিশেষ ছাড় ক্রেতাদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
মন্তব্য করুন