Bntv245487
৬ নভেম্বর ২০২৬, ১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি :-পিরোজপুরে যোদ্ধা-অপরাধে অভিযুক্ত জামায়াতের দিলোয়ার হোসেন সাঈদীর মামলার প্রধান স্বাক্ষী হওয়ায় জামায়াত শিবির কর্তৃক বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে রাষ্ট্রিয় মর্যাদায় করতে না দেয়া এবং মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের ব্যানারে শহরের আলতাফ উদ্দিন স্কয়ার(ট্রাফিক) পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে জেলার ১২টি উপজেলার বীরমুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সদস্যরা অংশগ্রহন করেন।জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে মানববন্ধনে এ সময় বক্তব্যে রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান,বীর মুক্তিযোদ্ধা এড. আসাদ উল্ল্যাহ সরকার,সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের কমান্ডার আব্দুল মজিদ,দোয়ারাবাজারের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবাহান,শান্তিগঞ্জ উপজেলা কমান্ডার আতাউর রহমান,ছাতক উপজেলার কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তোতা মিয়া ও জেলা মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ ও মুক্তিযোদ্ধা সন্তান মোঃ সুহেল মিয়া প্রমুখ।নেতৃবৃন্দরা বলেন, পরাধীনতার শৃংখল ভেঙ্গে আনতে ১৯৭১ সালে প্রতিটি ধর্মের মানুষজন মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন এবং দীর্ঘ নয়মাস মরণপণ লড়াই করে ত্রিশলাখ শহীদ ও দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকার এই বাংলাদেশে যখন মুক্তিযোদ্ধাদের অপমান করা হয় তখনই মনে হয় স্বাধীনতা ৫৫ বছরে এসে আবারো কি স্বাধীনতা হারিয়ে ফেলেছি। তারা সম্প্রতি ফিরোজপুরে যোদ্ধা-অপরাধে অভিযুক্ত জামায়াতের দিলোয়ার হোসেন সাঈদীর মামলার প্রধান স্বাক্ষী হওয়ায় জামায়াত শিবির কর্তৃক বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফন রাষ্ট্রিয় মর্যাদায় করতে না দেয়া এবং মুক্তিযোদ্ধাদের অসম্মান করায় এর তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা। অবিলম্বে যারা এই মানিক পশরীর জানাযা ও দাফন কাজে বাধা দিয়েছে এবং অসম্মান করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকার প্রধানের নিকট দাবি জানান ।##কুলেন্দু শেখর দাসসুনামগঞ্জ প্রতিনিধি০৫.১১.২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:

১

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ

২

ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 

৩

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৪

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

৫

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

৬

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

৭

ঈদগাঁওতে অবৈধ ক্লিনিকে অভিযান ও সিলগালা

৮

বটিয়াঘাটা উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন:

৯

খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

প্রধানমন্ত্রী সফরের দিনেই আবার ও খুলনায় গুলি ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

১১

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১১ পদে ২২ মনোনয়নপত্র, সভাপতি-সম্পাদক পদে জমজমাট লড়াইয়ের আভাস

১২

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক জি এম ফিরোজ

১৩

ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা

১৪

জরুরি বিজ্ঞপ্তি

১৫

পোকখালীতে অবৈধভাবে মাটি কাটায় তিন ডাম্পার জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

১৬

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১৭

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

১৮

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

১৯

চরবানিয়ারী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আলমগীর হোসেন, ঘোষণা করলেন যুগান্তকারী নির্বাচনী ইশতেহার

২০