Bntv245487
২৬ অক্টোবর ২০২৬, ১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

নাঈম হাসান, চিতলমারী প্রতিনিধি:-আসন্ন চিতলমারী উপজেলার ৬ নং চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আলমগীর হোসেন । মাঠ জরিপ, চায়ের দোকানের আড্ডা ও সাধারণ ভোটারদের মতামতে উঠে এসেছে একটাই নাম – আলমগীর। তার সাথে পাল্লা দিয়ে জনপ্রিয়তা ধরে রাখতে হিমশিম খাচ্ছেন অন্যান্য প্রার্থীরা।তার এই জনপ্রিয়তার মূল কারণ হিসেবে এলাকাবাসী বলছেন, তার ক্লিন ইমেজ, মানুষের বিপদে পাশে থাকা এবং সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা।গতকাল চরবানিয়ারী বাজারে আয়োজিত এক পথসভায় তিনি ইউনিয়নবাসীর সামনে উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন।তিনি বলেন ইউনিয়ন পরিষদ হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। জন্ম নিবন্ধন, নাগরিক সনদসহ কোনো সেবার জন্য একটি টাকাও লাগবে না।ইউনিয়নের প্রতিটি কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকা করা এবং জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে।গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ২৪ ঘণ্টা ডাক্তার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।প্রকৃত হকদার ব্যক্তিরা যেন কোনো হয়রানি ছাড়াই ভাতা পান, তা শতভাগ নিশ্চিত করা হবে।এ সময় আলমগীর বলেন, “আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসিনি। আমি যা বলি, তা করে দেখাই। আমি চেয়ারম্যান হলে চরবানিয়ারী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এটা আমার নির্বাচনী ওয়াদা নয়, এটা আমার পবিত্র দায়িত্ব।”তারই ধারাবাহিক প্রমান সদ্য সমাপ্ত হিন্দু মহলের শারদীয় দুর্গা পূজায় সর্বক্ষণিক তাদের পাশে থেকে সব ধরনের সাহায্য, সহযোগিতা ও খোজ- খবর নিতে আন্তরিকতার কোন ঘাটতি ছিল না।স্থানীয় ভোটাররা বলেন, “অন্য প্রার্থীরা শুধু মুখে উন্নয়নের কথা বলে, কিন্তু আলমগীর ভাই চেয়ারম্যান নির্বাচিত হলে ৬নং চরবানিয়ারীর উন্নয়ন হবে ইনশাআল্লাহ । আমরা শিক্ষিত ও যোগ্য মানুষকেই চাই।”তরুণ ভোটার সুমন বলেন, “আমরা আলমগীর ভাইয়ের মধ্যে নতুন দিনের স্বপ্ন দেখছি। ইনশাআল্লাহ তার বিজয় নিশ্চিত।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ভোগান্তির অবসান, অবশেষে শুরু হচ্ছে শাহপুর–থুকড়া সড়কের সংস্কার এমপি আলী আজগর লবীর প্রচেষ্টায় কাজ শুরুর উদ্যোগ, বরাদ্দ প্রায় ৩ কোটি টাকা

১

শেকড়ের টানে গ্রামে ফিরে উন্নয়নের কারিগর ড. এস কে বাকার শিক্ষা, চিকিৎসা, অবকাঠামো ও মানবসেবায় অনন্য অবদান—ধামালিয়ার মানুষের কাছে এক আলোকিত নাম

২

ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহম্মেদ চৌধুরীর গণসংযোগ, ভোট প্রার্থনা।

৩

ধামইরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক জাতীয় যুব দিবস পালিত

৪

কেশবপুরে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত

৫

দুই ইউনিয়নের দুই মরদেহ, শেষ ঠিকানায় হাজির দুই চেয়ারম্যান রামকৃষ্ণপুর বিজলীঘাটা মহাশ্মশানে অধ্যক্ষ সমরেশ মণ্ডল ও মনোজিৎ বালা

৬

ডুমুরিয়ায় মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ আটক ২ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা

৭

খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার

৮

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

৯

নগরীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

১০

ঈদগাঁও উপজেলায় বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও আলিমের ফলাফল 

১১

৩১৫ শিক্ষার্থীর নিবন্ধন…… ঈদগাঁওতে প্রথমবার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১২

ব্রিটিশবিরোধী থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলন: আমৃত্যু লড়াকু কমরেড কামাখ্যা প্রসাদ রায় চৌধুরী

১৩

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচন তফসিল ঘোষণা: ১৪ নভেম্বর ভোটগ্রহণ

১৪

এইচএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রাখলেন গোবরা কয়রার সজীব

১৫

ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

১৬

ধামইরহাটে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

১৭

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১৪ নভেম্বর তফসিল ঘোষণা, ৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল—সাংবাদিক মহলে নির্বাচনী আমেজ

১৮

ডুমুরিয়ার ময়নাপুরে আর্থ সেবা খুলনার চক্ষু ও মেডিকেল ক্যাম্প সকাল থেকে রোগীদের ভিড়, দুপুর ২টা পর্যন্ত চিকিৎসাসেবা—আশপাশের গ্রাম থেকেও ছুটে আসেন রোগীরা

১৯

এমপিও নীতিমালা -২০২৫ থেকে বঞ্চিত ডিগ্রি শাখার তৃতীয় শিক্ষকগণ

২০