ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-এর নির্বাচনী তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে সিনিয়র সাংবাদিক জি এম আব্দুস সালামের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল্লাহ, শেখ মাহতাব হোসেন, এম এ এরশাদ, মো. আনোয়ার হোসেন আকুন্জি, এস এম জাহাঙ্গীর আলম, মো. বিলায়েত হোসেন, শেখ হাবিবুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।সভা শেষে সর্বসম্মতিক্রমে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন—প্রধান নির্বাচন কমিশনার এম এ এরশাদ, কমিশনার মো. আনোয়ার হোসেন আকুন্জি এবং এনামুল বাসার টিটো।ঘোষিত নির্বাচনী তফসিল:মনোনয়নপত্র দাখিল: ৫ নভেম্বর ২০২৬মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী ঘোষণা: ৮ নভেম্বর ২০২৬ভোটগ্রহণ: ১৪ নভেম্বর ২০২৬ (শনিবার)।শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা মোবাইল নাম্বার ০১৭১১৩৬৪৪৩১
মন্তব্য করুন