Bntv245487
৫ নভেম্বর ২০২৬, ১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাইকগাছার লস্করে গণকবরস্থান প্রতিষ্ঠা ও মসজিদ উন্নয়নে আলোচনা সভা

মো:শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :খুলনার পাইকগাছা উপজেলার লস্করে সরকারি খাসজমিতে গণকবরস্থান প্রতিষ্ঠা এবং মসজিদ ও বাজারের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে লস্কর মোড়স্থ রহমানিয়া জামে মসজিদ চত্বরে এ সভার আয়োজন করা হয়। সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের প্রয়োজন বিবেচনায় একটি সরকারি গণকবরস্থান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ জন্য স্থানীয় সবার মতামত ও সম্মতির ভিত্তিতে সরকারি খাসজমি নির্ধারণ করে গণকবরস্থান প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হবে। পাশাপাশি রহমানিয়া জামে মসজিদ ও স্থানীয় বাজারের উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।বক্তারা আরও বলেন, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদের সহযোগিতায় এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এলাকার মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে জনকল্যাণমূলক উদ্যোগগুলো এগিয়ে নেওয়ার ওপরও তাঁরা গুরুত্ব দেন।উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন এবং কাজী তামজিদ আলম।ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোজাফফর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার উদ্দিন ফিরোজী, নূরে আলম সিদ্দিকী, রহমানিয়া জামে মসজিদ কমিটির সভাপতি পুলিশ কর্মকর্তা মো. নূর আলম গাজী এবং সহসভাপতি আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।প্রেরকমোঃ শফিয়ার রহমান।পাইকগাছা খুলনা প্রতিনিধি।০১৭১২-৩৩৩১৯৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

১

কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা, ২৪ ঘণ্টা নজরদারি

২

ডুমুরিয়ায় ২৫০ গ্রাম গাঁজাসহ আটক ১

৩

ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুডি স্পোর্টসের যাত্রা

৪

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

৫

ডুমুরিয়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত তরিকুলের শোকাহত পরিবারের পাশে রংপুর ও রঘুনাথপুরের দুই চেয়ারম্যান

৬

ঢাকার মহাসমাবেশে অংশ দিতে ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের গ্রাম পুলিশের যাত্রা

৭

কেশবপুরের মঙ্গলকোট বাজার রংধনু একাডেমিতে ফলদ গাছের চারা বিতরণ

৮

কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে

৯

তরিকুল হত্যা: মাদক ও ঘেরের চাঁদা নিয়ে বিরোধের সন্দেহ জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে নেওয়ার তথ্য, হত্যাকারীদের এক সপ্তাহে গ্রেপ্তারের দাবি এমপির

১০

পানের বরজে গাঁজার বাগান! ডুমুরিয়ায় ৪৫ কেজি ওজনের তিন গাঁজাগাছসহ বরজমালিক আটক

১১

ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আঃ রশিদ ও সম্পাদক মুফতী মঈনুল ইসলাম

১২

চট্টগ্রাম থেকে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম গ্রেফতার

১৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:

১৪

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ

১৫

ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 

১৬

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৭

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

১৮

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

১৯

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

২০