অনুপম মল্লিক, ডুমুরিয়া প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত তরিকুলের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন রংপুর ও রঘুনাথপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান।গত ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে একটি চায়ের দোকানে ঢুকে দুর্বৃত্তরা তরিকুলকে গুলি করে হত্যা করে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।শুক্রবার সকালে নিহত তরিকুলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানান রংপুর ইউনিয়নের চেয়ারম্যান সমরেশ মণ্ডল এবং রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মনোজিৎ বালা। তাঁরা রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আবদুস সালামের পুত্র তরিকুলের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক অনুপম মল্লিক, মহিলা ইউপি সদস্য পারভীন আক্তার, ইউপি সদস্য বিপুল মণ্ডল ও সুভাষ সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
মন্তব্য করুন