Bntv245487
৭ নভেম্বর ২০২৬, ১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি:-সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর,জাহাঙ্গীরনগর ও সুরমা এই তিনটি ইউনিয়নের আহবায়ক কমিটির যৌথ উদ্যোগে সমাজে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দুপুরে মাদক ও চুরি বিরোধী আহবায়ক কমিটির আয়োজনে জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হয়।মাদক ও চুরি বিরোধী রঙ্গারচর,জাহাঙ্গীরনগর ও সুরমা এই তিনটি ইউনিয়ন কমিটির আহবায়ক ও রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায় প্রতিরোধমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সুনামগঞ্জ -৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রেজাউল হক,সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম,জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমেদ,সুরমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সুহেল মিয়া,সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মমিন মিয়া,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই আতাউর রহমান সজীব,উপ পরিদর্শক মনিতা সিনহা,জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ,সুরমা ইউপি বিএনপির সভাপতি সাজুল মিয়া,বিএনপি নেতা আনোয়ার হোসেন,মাওলানা নুরুল ইসলাম,মোঃ তাহের মিয়া,মোঃ জাকির হোসেন,খুরশেদ আলম,আবু তাহের,বাহা উদ্দিন,ইসমাইল,ওসমান গণি প্রমুখ।নেতৃবৃন্দরা বলেন,সুনামগঞ্জ সদর উপজেলার উত্তরাড়ের রঙ্গারচর,সুরমা ও জাহাঙ্গীরনগর এই তিনটি ইউনিয়ন সীমান্ত এলাকা হওয়াতে এখানকার ও শহরের গুটিকয়েক গরু চোরাকারবারী,মাদক ব্যবসায়ী,সেবনকারী জুয়াখোর ও সুদখোর রয়েছেন তারা এই তিনটি ইউনিয়নের যুবসমাজকে এসব অপকর্মে লিপ্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন,এজন্য প্রতিটি পরিবারের অভিভাবক ও পিতামাতার খেয়াল রাখা প্রয়োজন আপনার ছেলেমেয়ে কোথায় যাচ্ছে,কার সঙ্গে যাচ্ছে এবং কি করছে। নেৃতৃবন্দরা বলেন নিজের ঘর থেকে এসব অপকর্মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনা করেই এসব মদ,জুয়া,গরু চুরি,সুদের ব্যবসা বন্ধ করতেই এই তিন ইউনিয়নের যুবসমাজ মিলে মাদক ও চুবি বিরোধী আহবায়ক কমিটি গঠন করেই আজকে এই মঙ্গলকাটা বাজারে প্রতিরোধমূলক সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলকাটা একটি ঐহিত্যবাহি বাজার, এই বাজারে অনেক মাদক কারবারী, গরুচোর,সুদের কারবারী ও জুয়াখোর রয়েছেন তাদের প্রতিহত করতে ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই। পাশাপাশি এই বাজারে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা এবং পুরো বাজারটাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি জানান। এই তিনটি ইউনিয়নে শতভাগ শিক্ষার হার থাকায় সরকারের বিভিন্ন দপ্তরে এই অঞ্চলের ছেলেমেয়েরা গুরুত্বপূর্ণ অবদান রাখলে এসব চোরাকারবারীরা সীমান্তের ওপাড় থেকে প্রকাশ্যে দিবালোকে মরণনাশক ভারতীয় অবৈধ মদ,ইয়াবা ফেনসিডিল নিয়ে আসছেন বলে সভায় াবিযোগ করা হয়। এলাকার গরীব পরিবার যারা রয়েছেন তারা পশুপালন করে ছেলেমেয়েদের ভবিষ্যৎ গঠনের স্বঁপ্ন থাকলেও দিন দিন এলাকায় গরু চুরি, মাদকের রমরমা ব্যবসা,এক শ্রেণীর প্রভাবশালীরা রয়েছেন গরীব দেখে দেখে চড়াসুদে সুদের ব্যবসা করে তারা গরীবদেরকে নিঃস্ব করে দিচ্ছেন। কাজেই এবার আর অনৈক্য নয় সকল ভেদাভেদ ভূলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব অপকর্মের বিরুদ্ধে হাতে বাশেঁর লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে অঙ্গীকার ব্যক্ত করেন। ##কুলেন্দু শেখর দাসসুনামগঞ্জ প্রতিনিধি০৬. ১১.২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

১

কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা, ২৪ ঘণ্টা নজরদারি

২

ডুমুরিয়ায় ২৫০ গ্রাম গাঁজাসহ আটক ১

৩

ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুডি স্পোর্টসের যাত্রা

৪

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

৫

ডুমুরিয়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত তরিকুলের শোকাহত পরিবারের পাশে রংপুর ও রঘুনাথপুরের দুই চেয়ারম্যান

৬

ঢাকার মহাসমাবেশে অংশ দিতে ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের গ্রাম পুলিশের যাত্রা

৭

কেশবপুরের মঙ্গলকোট বাজার রংধনু একাডেমিতে ফলদ গাছের চারা বিতরণ

৮

কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে

৯

তরিকুল হত্যা: মাদক ও ঘেরের চাঁদা নিয়ে বিরোধের সন্দেহ জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে নেওয়ার তথ্য, হত্যাকারীদের এক সপ্তাহে গ্রেপ্তারের দাবি এমপির

১০

পানের বরজে গাঁজার বাগান! ডুমুরিয়ায় ৪৫ কেজি ওজনের তিন গাঁজাগাছসহ বরজমালিক আটক

১১

ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আঃ রশিদ ও সম্পাদক মুফতী মঈনুল ইসলাম

১২

চট্টগ্রাম থেকে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম গ্রেফতার

১৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:

১৪

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ

১৫

ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 

১৬

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৭

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

১৮

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

১৯

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

২০