Bntv245487
৭ নভেম্বর ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা, ২৪ ঘণ্টা নজরদারি

নিজস্ব প্রতিনিধী খুলনা :-কারাগারের অভ্যন্তরে নিরাপত্তার ঘাটতি, দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলাহীনতা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে কারা অধিদপ্তর। বন্দিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারা প্রশাসনে জবাবদিহি বাড়াতে লকআপ-পরবর্তী কার্যক্রম নিয়ন্ত্রণ, ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি, দায়িত্বে অননুমোদিত অনুপস্থিতির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং আকস্মিক পরিদর্শনসহ সাত দফা নির্দেশনা বাস্তবায়নে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।শুক্রবার (৬ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানানো হয়।কারা অধিদপ্তরের নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে-লকআপ-পরবর্তী কার্যক্রমের ওপর কঠোর নিয়ন্ত্রণ, সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি, দায়িত্বে অননুমোদিত অনুপস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা, তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা, দায়িত্ব পালনে অবহেলাকারী কর্মীদের পুনঃপ্রশিক্ষণ, প্রতিকূল আবহাওয়ায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা এবং আকস্মিক পরিদর্শনের মাধ্যমে নিয়মিত তদারকি।কারাগারে দায়িত্ব পালনে অবহেলা, শৃঙ্খলাহীনতা এবং বিদ্যমান নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ না করার কারণে নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে। এতে সংশোধনাগারগুলোর সার্বিক ব্যবস্থাপনাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।এমন পরিস্থিতি এড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মেসবাহুল আলম সেলিম বলেন, নির্দেশনাগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে ইতোমধ্যে পর্যবেক্ষণব্যবস্থা জোরদার করা হয়েছে।এর অংশ হিসেবে দেশের প্রতিটি কারাগারে প্রতিদিন তদারকি করা হচ্ছে। পাশাপাশি সব কারাগারকে কারা কর্তৃপক্ষের কাছে নিয়মিত মতামত জমা দিতে হবে।তিনি আরও বলেন, নির্দেশনাগুলো কতটা বাস্তবায়িত হচ্ছে, তা পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে অধিদপ্তরের অপারেশনাল শাখাকে।এ ছাড়া ডেপুটি জেলারসহ অতিরিক্ত জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব জনবল দেশের কারাগারগুলোর নিরাপত্তা ও কার্যক্রম পর্যবেক্ষণে নিয়োজিত থাকবেন।কর্নেল মেসবাহুল আলম সেলিম জানান, নির্দেশনাগুলোর অন্তত ৯০ শতাংশ বাস্তবায়ন নিশ্চিত করা হয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এসব পদক্ষেপের সুফল দৃশ্যমান হবে বলে আশা করছে অধিদপ্তর।দায়িত্ব পালনে অবহেলার জন্য দোষী সাব্যস্ত কারা কর্মীদের এক কারাগার থেকে অন্য কারাগারে বদলির নির্দেশও দিয়েছে কর্তৃপক্ষ।নির্দেশিকা অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদিত জরুরি ক্ষেত্র ছাড়া লকআপ-পরবর্তী কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ ও নিরুৎসাহিত করতে হবে। কোনো ব্যতিক্রমী ব্যবস্থা নিতে হলে জেলারের লিখিত অনুমোদন নিতে হবে। পাশাপাশি নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে সংশ্লিষ্ট রেজিস্টারে তা বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করতে হবে।প্রতিটি কারাগারে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে। যেখানে সম্ভব, সেখানে পৃথক পর্যবেক্ষণকক্ষ স্থাপন করতে হবে। সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে প্রশিক্ষিত ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ কারারক্ষীদের দায়িত্ব দিতে হবে। পৃথক পর্যবেক্ষণকক্ষ না থাকলে উপযুক্ত স্থানে মনিটর স্থাপন করে নিরবচ্ছিন্ন নজরদারির ব্যবস্থা করতে হবে।নিরাপত্তাজনিত ত্রুটি রোধে দায়িত্বের স্থান থেকে অননুমোদিত অনুপস্থিতির ক্ষেত্রে শূন্য-সহনশীলতার নীতি গ্রহণ করা হয়েছে বলে জানান কর্নেল মেসবাহুল আলম সেলিম। তিনি বলেন, কোনো প্রহরী বা পাহারাদার কর্মীকে অনুমতি ছাড়া নির্ধারিত স্থান ত্যাগ করতে দেখা গেলে তাৎক্ষণিকভাবে লিখিত প্রতিবেদন দিতে হবে। পাশাপাশি বিদ্যমান নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।অবহেলা বা অননুমোদিত অনুপস্থিতির ঘটনা গোপন করা, প্রতিবেদন দিতে বিলম্ব করা কিংবা দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তত্ত্বাবধায়ক কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে।নির্দেশিকায় দায়িত্বে অবহেলার অভিযোগ বারবার পাওয়া যায়, এমন পাহারাদার কর্মীদের পুনঃপ্রশিক্ষণ, কাউন্সেলিং ও অনুপ্রেরণামূলক ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। পরিস্থিতি ও প্রশাসনিক স্বার্থ বিবেচনায় তাদের বদলি করা হতে পারে। পাশাপাশি বিদ্যমান বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থাও নেওয়া যাবে।বিষ্টি ও বজ্রপাতসহ প্রতিকূল আবহাওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে। এ সময় প্রহরীদের অবশ্যই নির্ধারিত স্থানে অবস্থান করতে হবে এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে।এ ছাড়া কারাগারের সুপারিনটেনডেন্ট, জেলার ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত তত্ত্বাবধানের পাশাপাশি আকস্মিক পরিদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এসব পরিদর্শনে নিরাপত্তাচৌকি, সিসিটিভি পর্যবেক্ষণব্যবস্থা, প্রহরীদের দায়িত্ব পালন এবং সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করতে হবে। কোনো ত্রুটি পাওয়া গেলে তা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।গত আগস্টে জারি করা সাত দফা নির্দেশনায় সতর্ক করা হয়েছিল, কারাগারের অভ্যন্তরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরো কারা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং বিরূপ জনমত তৈরি করতে পারে।নিরাপত্তার ত্রুটি প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখা এবং কারা প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে এসব নির্দেশনা অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে কারা অধিদপ্তর।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

১

কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা, ২৪ ঘণ্টা নজরদারি

২

ডুমুরিয়ায় ২৫০ গ্রাম গাঁজাসহ আটক ১

৩

ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুডি স্পোর্টসের যাত্রা

৪

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

৫

ডুমুরিয়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত তরিকুলের শোকাহত পরিবারের পাশে রংপুর ও রঘুনাথপুরের দুই চেয়ারম্যান

৬

ঢাকার মহাসমাবেশে অংশ দিতে ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের গ্রাম পুলিশের যাত্রা

৭

কেশবপুরের মঙ্গলকোট বাজার রংধনু একাডেমিতে ফলদ গাছের চারা বিতরণ

৮

কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে

৯

তরিকুল হত্যা: মাদক ও ঘেরের চাঁদা নিয়ে বিরোধের সন্দেহ জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে নেওয়ার তথ্য, হত্যাকারীদের এক সপ্তাহে গ্রেপ্তারের দাবি এমপির

১০

পানের বরজে গাঁজার বাগান! ডুমুরিয়ায় ৪৫ কেজি ওজনের তিন গাঁজাগাছসহ বরজমালিক আটক

১১

ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আঃ রশিদ ও সম্পাদক মুফতী মঈনুল ইসলাম

১২

চট্টগ্রাম থেকে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম গ্রেফতার

১৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:

১৪

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ

১৫

ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 

১৬

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৭

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

১৮

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

১৯

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

২০