১২ এপ্রিল ২০২৬, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“গণভোট মানতেই হবে” স্লোগানে উত্তাল খুলনা: সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় ১১ দলের বিক্ষোভ সমাবেশ

ডেস্ক রিপোর্ট: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেছেন, সরকার জনগণের আকাক্সক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কড়া সমালোচনা করে তিনি বলেন, অবিলম্বে এই রায় বাস্তবায়ন করতে হবে। জনগণের ভোটাধিকার ও মতামতের প্রতিফলন নিশ্চিত করতে সংবিধান সংস্কারের ওপরও জোর দেন তিনি। তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ, এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না।’ তিনি বলেন, গণভোটকে অবজ্ঞা করে জাতীকে অপমান করেছে বিএনপি। সরকার জনস্বার্থের বাইরে গেলে রাজপথ এবং সংসদ সব জায়গাতেই প্রতিবাদ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে নগরীর নিউমার্কেটস্থ বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের উত্তর গেটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।মহানগর জামায়াতের আমীর এবং ১১ দলীয় ঐক্যের কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্ব করেন।মহানগর সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি’র পরিচালনায় বক্তৃতা করেন এনসিপি’র মহানগর সংগঠক মোঃ শামসুল আরেফিন, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতি ইব্রাহিম, মহানগর ডেভলপমেন্ট পার্টির সভাপতি এড. হানিফ উদ্দিন, খেলাফত মজলিসের এইচ এম সাজ্জাদ হোসেন, মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, জুলাই যোদ্ধা মোঃ হুযাইফা প্রমুখ।এ সময় নগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এড. মুহাম্মদ শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, অধ্যাপক ইকবাল হোসেন, এড. শফিকুল ইসলাম লিটন, আ স ম মামুন শাহীন, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, হরিণটানা থানা আমীর মোঃ আব্দুল গফুর, সোনাডাঙ্গা থানা আমীর জিএম শহিদুল ইসলাম, সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, মশিউর রহমান রমজান, খুলনা এনসিপি সংগঠক মাহমুদ হাসান ফয়জুল্লাহ, মিজানুর রহমান মোভা, খেলাফত মজলিসের প্রচার সম্পাদক মোঃ সাকিব, বিএল কলেজের সাবেক ভিপি এড. শেখ জাকিরুল ইসলাম জাকির, জাহাঙ্গীর কবীর ও মনজুরুল আলম চৌধুরী প্রমুখ। পরে এক বিশাল বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় তাদের হাতে ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’, ‘গণভোট মানতে হবে’ এমন নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। নেতাকর্মীরা গণভোটের পক্ষে ও সরকারের অবস্থানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

কেশবপুরে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত নেই মশা নিধণের কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক:

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

১০

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

১২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

১৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

১৪

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

১৫

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

১৯

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০