২২ এপ্রিল ২০২৬, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেরখাদায় সাংবাদিক ও কৃষি উদ্যোক্তার ওপর হামলা-ছিনতাই, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: খুলনার তেরখাদা উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক সাংবাদিক ও কৃষি উদ্যোক্তার ওপর হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ভুক্তভোগী মোঃ শাহজাহান মোল্লা (৫৫), পিতা মৃত আবুল কালাম মোড়ল, উপজেলার নাচুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে সাংবাদিক ও কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচয় দিয়ে এ অভিযোগ করেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে তিনি তেরখাদা থানাধীন নাচুনিয়া এলাকার মনা মিয়ার ঘের সংলগ্ন পাকা রাস্তায় অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তারা এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন।অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা তার কাছ থেকে একটি ভিভো Y31D (৮/১২৮) মডেলের মোবাইল ফোন, একটি টাইমার ঘড়ি, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মাস্টারকার্ড, জাতীয় পরিচয়পত্র এবং নগদ ১৩ হাজার ১৫৫ টাকা ছিনিয়ে নেয়।এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে কেয়া (২৫), রবিচান (৩৫), মুরাদ মোল্লা (৩৫), মিরাজ হোসেন (৩০) ও রূপা বেগম (২৮)-এর নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই নাচুনিয়া এলাকার বাসিন্দা বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। থানায় দেওয়া অভিযোগে তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে বলেও দাবি করা হয়।স্থানীয়দের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ভুক্তভোগীকে জীবননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে বলা হয়।পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় শাহজাহান মোল্লাকে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল্লাহ বলেন, “এ ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। পাশাপাশি থানায় তিনটি জিডিও রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”অন্যদিকে ভুক্তভোগী শাহজাহান মোল্লা অভিযোগ করে বলেন, থানায় অভিযোগ করার পর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

কেশবপুরে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত নেই মশা নিধণের কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক:

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

১০

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

১২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

১৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

১৪

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

১৫

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

১৯

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০