bntv24
১ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান যুদ্ধের পর বেড়েছে চীনা কোম্পানির

ডেস্ক রিপোর্ট: ভারত ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের মে মাসে সংঘটিত আকাশযুদ্ধের পর বিশ্ববাজারে চীনা যুদ্ধবিমানের চাহিদা ও বিক্রি অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পাকিস্তানের বিমানবাহিনীতে ব্যবহৃত চীনা প্রযুক্তির জে-১০সি এবং যৌথভাবে উৎপাদিত জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের কার্যকর পারফরম্যান্স বিশ্ববাসীর নজর কেড়েছে। যুদ্ধের ময়দানে এই বিমানগুলোর সক্ষমতা প্রমাণিত হওয়ার পর নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের ইতিহাসে রেকর্ড পরিমাণ মুনাফা অর্জনের খবর দিয়েছে।চীনের চেংদু ভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘এভিআইসি চেংদু এয়ারক্রাফট করপোরেশন’-এর আর্থিক বিবৃতির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালে কোম্পানির রাজস্ব ১৫.৮ শতাংশ বেড়ে ৭৫.৪ বিলিয়ন ইউয়ানে (প্রায় ১১ বিলিয়ন ডলার) পৌঁছেছে। একই সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ৬.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩.৪ বিলিয়ন ইউয়ানে। ব্লুমবার্গের মতে, এই আর্থিক পরিসংখ্যানকোম্পানিটির দীর্ঘ পথচলায় সর্বোচ্চ সাফল্য। বিক্রির এই ঊর্ধ্বমুখী প্রবণতা ২০২৬ সালেও জোরালোভাবে অব্যাহত রয়েছে এবং বছরের প্রথম প্রান্তিকে বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, গত বছরের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের সময় চীনা সমরাস্ত্রের বাস্তবধর্মী সফল ব্যবহারই এই ব্যবসায়িক সাফল্যের মূল নিয়ামক। ওই ৮৭ ঘণ্টার যুদ্ধে পাকিস্তান দাবি করেছিল যে, তারা চীনা জে-১০সি এবং জেএফ-১৭ থান্ডারের মাধ্যমে ভারতের ফরাসি নির্মিত ‘রাফালে’ উন্নত যুদ্ধবিমানসহমোট সাতটি বিমান ভূপাতিত করেছে। এ ছাড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবিও জানায় ইসলামাবাদ। যদিও ভারত এই ক্ষয়ক্ষতির দাবি অস্বীকার করেছে, তবে গত নভেম্বরে মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে ভারতের ওপর পাকিস্তানের ‘সামরিক সাফল্য’ এবং উন্নত চীনা অস্ত্রের শ্রেষ্ঠত্ব পরোক্ষভাবে স্বীকার করা হয়েছে।এই সংঘাতের পর ইন্দোনেশিয়া, ইরাক ও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো পশ্চিমা সমরাস্ত্রের ব্যয়বহুল ব্যবস্থার পরিবর্তে সাশ্রয়ী এবং কার্যকর বিকল্প হিসেবে চীনা যুদ্ধবিমানের প্রতি বিশেষ আগ্রহ দেখাচ্ছে। এভিআইসি চেংদু বর্তমানে তাদের পঞ্চম প্রজন্মের জে-২০ যুদ্ধবিমানের উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন সক্ষমতা কয়েকগুণ সম্প্রসারণ করছে। অন্যদিকে, জে-৩৫ স্টিলথ ফাইটারকরছে। অন্যদিকে, জে-৩৫ স্টিলথ ফাইটার উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘এভিআইসি শেনিয়াং এয়ারক্রাফট করপোরেশন’ও তাদের রাজস্ব উল্লেখযোগ্য হারে বৃদ্ধির খবর দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০