২৫ জুলাই ২০২৬, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মমতা দিল্লি যাচ্ছেন যোগদান করবেন শিক্ষার্থীদের সাথে

ডেস্ক :

সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (নিট) কেলেঙ্কারি ও আন্দোলনরত আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে সোমবার (২৭ জুলাই) দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের তরুণদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে তিনি শুরু থেকেই তাদের পাশে রয়েছেন। এটি শুধু একটি পরীক্ষায় অনিয়মের প্রশ্ন নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়।তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপেরও সমালোচনা করেন। মমতার অভিযোগ, শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে রাস্তায় নামা শিক্ষার্থীদের সঙ্গে কঠোর আচরণ করা হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।এছাড়া তিনি দাবি করেন, আন্দোলনস্থল ও আশপাশের এলাকায় যোগাযোগ ব্যবস্থা সীমিত করা হয়েছে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের ঘটনাও ঘটছে। এসব বিষয়ে তিনি কেন্দ্রের কাছে ব্যাখ্যা দাবি করেন।মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হলেও আলোচিত প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এখনো জনগণের কাছে সন্তোষজনক জবাব আসেনি। তিনি জানতে চান, এ ঘটনার প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনতে কেন এত বিলম্ব হচ্ছে।দিল্লি সফরে তার বিরোধী রাজনৈতিক জোটের নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো কর্মসূচি প্রকাশ করা হয়নি।এদিকে, নিট ইস্যুকে কেন্দ্র করে শুক্রবার কলকাতার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আন্দোলনকারীরা পরীক্ষায় অনিয়মের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ার রংপুরে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় আব্দুর রব রাব্বি খান

১

সা-আদ গ্রুপের বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে ঈদগাঁওতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত 

২

কেশবপুরের বড়েঙ্গা মাদ্রাসার সহ-সভাপতির মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াসের মৃত্যুতে ঈদগাঁও প্রেস ক্লাবের শোক

৪

ডুমুরিয়ায় ভারতীয় হুইস্কিসহ আটক তিতাস, মাদক কারবারের অভিযোগ শোলঘাতিয়া কালীমন্দিরের পাশে অভিযান, হ্যান্ডব্যাগে মিলল ৬ বোতল ভারতীয় হুইস্কি

৫

শেখ রাসেল স্মৃতি সংসদ,মহেশখালী উপজেলা কমিটি অনুমোদন

৬

ডুমুরিয়ায় রক্তক্ষয়ী হামলার ৫ দিনেও গ্রেপ্তার নেই, আইসিইউতে পরিমল পরকীয়া-বিরোধের জেরে হামলার অভিযোগে ৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাতনামা আরও ৪–৬ জন আসামি

৭

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন অমিতের অভিনন্দন

৮

আড়ংঘাটায় কিশোর ফুটবলারদের পাশে চেয়ারম্যান প্রার্থী মিতুল, বিতরণ করলেন ফুটবল

৯

ডুমুরিয়ায় ১৭ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, পুলিশি তদন্ত ছাড়াই দাহ! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, নেশা সেবনের প্রাথমিক ধারণা—দাহের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য

১০

খুলনায় চাঁদার দাবিতে হুমকি, ভয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে গেলেন ব্যবসায়ি

১১

দাকোপে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ 

১২

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার

১৩

তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

১৪

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১৫

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

১৬

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

১৭

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৮

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

১৯

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

২০