ডেস্ক : বৃহস্পতিবার সকাল ৭:৩০ ঘটিকায় কেএমপি পুলিশ লাইন্স জামে মসজিদে অনুষ্ঠিত পবিত্র ঈদুল-আযহার নামাজ আদায় করেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা মহোদয়! এসময় কেএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বস্তরের পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ ঈদের জামাতে অংশগ্রহণ করেন।ঈদের জামাত শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মার কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।অতঃপর পুলিশ কমিশনার মহোদয় সর্বস্তরের পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে জনসাধারণের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদেরকে বিশেষভাবে ধন্যবাদ ও ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন!
মন্তব্য করুন