২৭ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রূপসায় দুর্বৃত্তদের বর্বর হামলায় যুবক রক্তাক্ত, প্রতিবাদে উত্তাল নতুনহাট বাজার

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে প্রকাশ্যে দুর্বৃত্তদের নৃশংস হামলার শিকার হয়েছেন আব্দুল্লাহ (২২)। মাথায় হাতুড়ি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।আব্দুল্লাহ নতুনহাট বাজারের চা-ব্যবসায়ী আজমলের ছেলে। ভুক্তভোগী পরিবার জানায়, গত ২৫ জুন বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন আব্দুল্লাহ। সামন্তসেনা মধ্যপাড়া মসজিদ সড়কে পৌঁছাতেই আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার পথ আটকায়। কোনো কথা না বলেই তারা হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে আব্দুল্লাহর মাথায় এলোপাতাড়ি আঘাত করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। হামলাকারীরা পরে দ্রুত সটকে পড়ে।স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।এই বর্বর হামলার প্রতিবাদে পরের দিন ২৬ জুন শুক্রবার বিকেলে নতুনহাট বাজার সম্পূর্ণ অচল হয়ে পড়ে। মাগরিবের নামাজের পর সব দোকানপাট বন্ধ রেখে এলাকাবাসী অবস্থান কর্মসূচি পালন করে। নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টুর নেতৃত্বে অনুষ্ঠিত ওই সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও ঔষধ ব্যবসায়ী কামরুজ্জামান তপন। সঞ্চালনায় ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাজ্জাদ সরদার।সমাবেশে প্রধান বক্তা মহিউদ্দিন মিন্টু কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সামন্তসেনা, দেবীপুর, খাজাডাঙ্গা, কাজদিয়া, তালতলা – কোথাও আর সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক চলবে না। প্রশাসনকে এখনই কার্যকর অভিযানে নামতে হবে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তার বক্তব্যে সমাবেশস্থল মুহুর্মুহু স্লোগানে কেঁপে ওঠে।কর্মসূচিতে বক্তব্য রাখেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বনি আমিন সোহাগ, বিএনপি নেতা কামরুল ফকির, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, বাজার কমিটির সভাপতি ওহিদুল সর্দার, সেক্রেটারি মামুনুর রশিদ, দোকানদার মাসুদ ফকির, সিনিয়র ব্যবসায়ী সারোয়ারসহ আরও অনেকে।এতে এলাকার সাধারণ জনগণ, ব্যবসায়ী, বিভিন্ন মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ একাত্মতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

১০

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

১১

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

১২

কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-সহ ৫ জন গ্রেফতার 

১৩

না ফেরার দেশে চেচুড়ির শিক্ষক জহুরুল ইসলাম আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—জানাজায় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

১৪

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা

১৫

ডুমুরিয়ায় বন্যার পানিতে কবরও ডোবে—বিলপাটেলায় মৃত্যুর পরও শান্তি নেই।উঁচু করে গাঁথুনি বানিয়ে দাফন! বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ—হামকুড়া-শোলমারি নদী খনন ও জোয়ার-ভাটা চালুর দাবি

১৬

বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, ম্যানেজিং কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত

১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা আয়োজনে প্রশাসন ভবনের সামনের মসজিদে পুকুরে মাছের পোনা অবমুক্ত : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

১৮

ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার

১৯

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০