bntv24
২ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে এনসিপি’র উদ্যোগে শহীদ তৌহিদুর রহমানের কবর জিয়ারত 

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে যশোরের কেশবপুরে শহীদ তৌহিদুর রহমান-এর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা ও কেশবপুর উপজেলার নেতাকর্মীদের উদ্যোগে ওই কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা হয়।বুধবার (১ জুলাই-২৬) কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলার প্রধান সমন্বয়কারী মোঃ নুরুজ্জামান এবং যুগ্ম-সমন্বয়কারী সাজিদ সরোয়ার।এছাড়া কেশবপুর উপজেলা এনসিপি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপজেলার প্রধান সমন্বয়কারী মোঃ সম্রাট হোসেন ও যুগ্ম-সমন্বয়কারী জাহিদ হাসান। এ সময় যশোর জেলা, কেশবপুর উপজেলা এনসিপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।কবর জিয়ারত শেষে শহীদ তৌহিদুর রহমান-সহ জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আবেগঘন এই মোনাজাত পরিচালনা করেন, শহীদ তৌহিদুর রহমানের পিতা আব্দুর জব্বার মোল্যা।এসময় এনসিপি নেতৃবৃন্দ বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলার প্রধান সমন্বয়কারী মোঃ নুরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমাদের বীর শহীদ তৌহিদুর রহমানের কবরের পাশে দাঁড়িয়েছি। জুলাইয়ের এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব বীর সন্তানদের, যারা একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। শহীদ তৌহিদুর রহমান আমাদের যশোরের অহংকার, পুরো বাংলাদেশের অহংকার। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো ক্ষমতার লোভ বা ব্যক্তিস্বার্থের রাজনীতি করে না। আমাদের মূল লক্ষ্য শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত ও সাম্যের দেশ হিসেবে গড়ে তোলা। শহীদ তৌহিদুরের পিতা জনাব আব্দুর জব্বার মোল্যা আজ যে অশ্রুসজল চোখে মোনাজাত পরিচালনা করেছেন, সেই বাবার চোখের জল আমাদের প্রতিজ্ঞা আরও দৃঢ় করে তুলেছে। আমরা ঘোষণা দিচ্ছি, শহীদ পরিবারের যেকোনো প্রয়োজনে এনসিপি সবসময় ঢাল হয়ে দাঁড়াবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০