bntv24
২৫ জুলাই ২০২৬, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে আইনজীবী খুন.খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মোল্লা জাহাঙ্গীর আলম :

বাগেরহাটে ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত নামে এক আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে বাগেরহাট শহর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি মারা যান।নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় চেম্বারে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে শহরের কালিবাড়ি এলাকায় পৌঁছালে ৩-৪ জন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তিনি প্রাণে বাঁচতে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন।কিন্তু দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন বাগেরহাট সদর মডেল থানার ওসি।এদিকে, আজ শনিবার (২৫ জুলাই) সকালে বাগেরহাট জেলা হাসপাতালের মর্গের সামনে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সহকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।উল্লেখ্য, দুই মাস আগে সড়ক দুর্ঘটনায় এই আইনজীবী তার বাবাকে হারান। এর আগেই মা ও প্রথম স্ত্রীকে হারিয়েছেন তিনি। নিহতের দ্বিতীয় স্ত্রী ও তিনটি কন্যা সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকাহত স্বজনরা।বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি বলেন, “একজন আইনজীবী এভাবে নিহত হওয়া মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত বিচার চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১১

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১২

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৩

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৪

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৫

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৬

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৭

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৮

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১৯

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

২০