bntv24
৯ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুর-মনিরামপুর এবং সাতক্ষীরার তালা ও খুলনার ডুমুরিয়ার ১০ লাখ মানুষের জলাবদ্ধতার অভিশাপ থেকে উদ্ধারে রাত-দিন কাজ করছে সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। হঠাৎ বৃষ্টিতে কেশবপুর পৌর এলাকায় একাধিক স্থানে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের বসতঘর, ব্যবসায় প্রতিষ্ঠান রক্ষায় প্রশাসন, সেনাবাহিনী ও পাউবো কাজ করে যাচ্ছে।মঙ্গলবার (৭ জুলাই-২৬) দুপুরে ঘটনাস্থলে দেখা যায়, হরিয়ার নদীর কেশবপুর পৌর এলাকা বালিয়াডাঙ্গা অংশে পাড় ধসে পড়া এলাকার বাড়িঘর রক্ষায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৬ মিটার বল্লী বসিয়ে সাথে ডাউন সিট স্থাপন করে বাড়িঘর রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। কেশবপুরে নদী খননের সময় বালিয়াডাংগা এলাকায় ৪-৫টি বাড়ি ভেঙে যেতে পারে এমন খবর পেয়ে বৃষ্টির মধ্যে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে দেখে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং স্থানীয় মানুষের পাশে দাঁড়ান।পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জি জানান, কেশবপুর পৌরশহরে মধ্যদিয়ে প্রবাহিতা হরিহর নদীর বালিয়াডাঙ্গা এলাকায় ১৩০ মিটার জায়গায় মাটির মান খারাপ থাকায় খনন পরবর্তী ধ্বসে যাওয়ায় তাৎক্ষণিক সেনাবাহিনীর সহায়তায় বল্লি পুতে পাড় রক্ষার কাজ চলছে।উল্লেখ্য, ভবদহ এলাকার জলাবদ্ধতা দূর্বীকরণ ও পানি নিষ্কাসন করার জন্য ১৪০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৬ টি নদীর ৮১.৫০০ কিলোমিটার নদী পূনঃখনন কাজ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় হরিহর নদীর খনন কাজ চলমান। প্রকল্পের কাজ শেষের মেয়াদ আছে জুন-২৭। বৃষ্টি কাল শুরু হওয়ায় কাজের এখনো বাকি ৩৭ শতাংশ আগামী বছর শুষ্ক মৌসুমে শেষ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০