bntv24
১০ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোতেই পারাপার,স্থায়ী সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার জালালাবাদ পূর্ব ফরাজী পাড়া ও পূর্ব পোকখালীর সংযোগস্থলে অবস্থিত সেতুর ভাঙা অংশের স্থানে নির্মিত অস্থায়ী কাঠের সাঁকোটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। চলমান টানা বর্ষণ,উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনাসহ প্রাণহানির শঙ্কায় স্থানীয়রা।স্থানীয় সূত্র মতে, প্রায় ৩/৪ বছর পূর্বে পাহাড়ি ঢলের তোড়ে সংযোগ সেতুর মাঝখানের একটি অংশ ধসে যায়। এরপর এলাকাবাসীর উদ্যোগে কাঠের সাঁকো নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করা হয়। কিন্তু দুই বছর আগে আবারও পাহাড়ি ঢলের প্রবল স্রোতে সেই সাঁকো ভেঙে যায়। পরে স্থানীয় বাসিন্দাসহ বিত্তবানদের সহযোগিতায় সাঁকোটি পুনরায় মেরামত করা হয়।বর্তমানে সাঁকোটি দিয়ে প্রতিদিন বহু শিক্ষার্থী, কৃষক,শ্রমিক,দিনমজুর,ব্যবসায়ী,চাকরিজীবী সহ দু-ইউনিয়নের হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। সম্প্রতি টানা ভারী বর্ষণে সাঁকোটি আরো নড়বড়ে হয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ,আতঙ্ক বিরাজ করছে।সচেতন মহল জানান, স্থানীয় লোকজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সাঁকোটি চলাচলের উপযোগী করে সংস্কারসহ স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু করার দাবি জানান। এতে শিক্ষার্থী,কর্মজীবী ও সাধারণ মানুষের দুর্ভোগ কমবে। যোগাযোগ সহজতর হয়ে উঠবে। সাংস্কৃতিক কর্মী কুতুব উদ্দিন চৌধুরী জানান, তত্তার সাঁকো দিয়ে চরম ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে চলাচল করা গেলেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই সেতুটি সংস্কার এখন সময়ের গণ দাবীতে পরিণত হয়ে পড়েছে।জালালাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ার ম্যান কামাল হোসেন জানান, কাঁঠের সাঁকোটি ঝুঁকিপূর্ণ। এপার আর ওপার যোগাযোগের স্বার্থে স্থায়ী সেতু নির্মান অতীব জরুরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০