১৬ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে কেএমপি’র বৃক্ষরোপণ কর্মসূচি

ডেস্ক :

অদ্য ১৫ জুলাই ২০২৬ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণার প্রেক্ষিতে “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”এ স্লোগানকে সামনে রেখে খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর ১২ হাজার ৫০০ টি ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশ আজ দ্বিতীয় দিনের কর্মসূচিতে খুলনার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে বৃক্ষরোপণ করেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা। বৃক্ষরোপণকালে পুলিশ কমিশনার মহোদয় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বানে সাড়া দিয়ে আসুন, আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই। নিজের অবস্থান থেকে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণই হতে পারে দেশের প্রতি আমাদের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ অবদান। আজ আমরা যে গাছ লাগাব, তার সুফল ভোগ করবে আমাদের সন্তান ও আগামী প্রজন্ম। সবাই মিলে এগিয়ে এলে খুলনাসহ পুরো বাংলাদেশ একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য দেশে পরিণত হবে। পরিবর্তন শুরু হোক নিজের থেকেই দেশের জন্য, পরিবেশের জন্য।”বন বাঁচলে বাঁচবে নদী বাজবে প্রকৃতির গান, জীব বৈচিত্রের প্রতিটি স্পন্দনে লুকিয়ে আছে মানুষের প্রাণ “আজকের কর্মসূচির আওতায় কমিশনার মহোদয় যেসকল স্থানে উপস্থিত থেকে বৃক্ষরেপাণ করেনঃ-খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এঁর প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালনকালে কমিশনার মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন এ্যাড. এস এম শফিকুল আলম মনা, চেয়ারম্যান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এবং কেডিএর উর্ধতন কতৃপক্ষ।রেঞ্জ ডিআইজি এঁর কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি, খুলনা-সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ। এর পর খুলনা বিভাগীয় কমিশনার এঁর কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমে মাননীয় কমিশনার মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল্লাহ হারুন, বিভাগীয় কমিশনার, খুলনা। পরবর্তীতে শহীদ হাদিস পার্কে বৃক্ষরোপন কর্মসূচি পালনকালে কমিশনার মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম মঞ্জু, মাননীয় প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন, জনাব রাজিব আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, জনাব মশিউজ্জামান খান, প্রধান প্রকৌশলী, খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনা সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।অতঃপর খুলনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বৃক্ষ বিতরণকালে মাননীয় কমিশনার মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাফেজ মোঃ আব্দুল লতিফ-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।  বৃক্ষ রোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব মোঃ রেজাউর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ), জনাব অমিত কুমার বর্মন, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ), জনাব মোঃ শফিকুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন), জনাব মোঃ গোলাম মোর্শেদ, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) -সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

১০

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

১১

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

১২

কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-সহ ৫ জন গ্রেফতার 

১৩

না ফেরার দেশে চেচুড়ির শিক্ষক জহুরুল ইসলাম আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—জানাজায় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

১৪

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা

১৫

ডুমুরিয়ায় বন্যার পানিতে কবরও ডোবে—বিলপাটেলায় মৃত্যুর পরও শান্তি নেই।উঁচু করে গাঁথুনি বানিয়ে দাফন! বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ—হামকুড়া-শোলমারি নদী খনন ও জোয়ার-ভাটা চালুর দাবি

১৬

বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, ম্যানেজিং কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত

১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা আয়োজনে প্রশাসন ভবনের সামনের মসজিদে পুকুরে মাছের পোনা অবমুক্ত : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

১৮

ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার

১৯

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০