bntv24
২৪ জুলাই ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, যেকোনো সময় চিঠি পাঠাবেন স্পিকারের কাছে

ডেস্ক :

শীর্ষ সংবিধানিক পদ ‘রাষ্ট্রপতি’ নিয়ে নতুন করে আলোচনা—ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন। ২০২৩ সালের ২৪ এপ্রিল তিনি ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে।জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় সাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও স্বপদে বহাল ছিলেন। সংসদেও এ নিয়ে তীব্র বিতর্ক হয়। যদিও গত বছর ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সময় অপমানিতবোধ করার কথা জানান সাহাবুদ্দিন। নির্বাচনের পর ফেব্রুয়ারিতে একটি দৈনিক পত্রিকাকে মো. সাহাবুদ্দিন বলেন, সরকার চাইলে থাকবেন, না হলে সম্মানজনকভাবেই সরে যেতে চান।এমন নানাবিধ ঘটনাপ্রবাহের পর স্বাস্থ্যগত বা ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি তার পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠানো এখন শুধু সময়ের অপেক্ষা।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোনো কারণে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে চাইলে, সে সাংবিধানিক সুযোগ ও পথ খোলা আছে। লন্ডনে চিকিৎসাধীন থাকার সময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির ফোনালাপ বিষয়ে নিশ্চিত হতে চাইলে, এ বিষয়ে জানা নেই বলে জানান তিনি।   পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন, এ নিয়ে চলছে নানা গুঞ্জন। বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিসহ আলোচনায় বেশ কয়েকজন আমলা ও বিএনপির সিনিয়র নেতার নাম। যদিও এ নিয়ে মুখ খুলছে না বিএনপির কোন নীতি-নির্ধারক। তবে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, দু-এক দিনের মধ্যেই সে বিষয়ে পরিষ্কার বার্তা পাওয়া যাবে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০