Admin
৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজ ৮ ডিসেম্বর, বরিশাল মুক্ত দিবস

স্টাফ রিপোর্টার :

আজ ৮ ডিসেম্বর, বরিশাল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাস পাকিস্তানি হানাদার বাহিনীর দখলমুক্ত হয় বরিশাল। শহরজুড়ে ধ্বনিত হয়েছিল হাজারো মানুষের কণ্ঠে ‘জয় বাংলা’ স্লোগান। ২৫ মার্চ ঢাকায় অপারেশন সার্চলাইট শুরুর খবরের পরদিনই মুক্তিযোদ্ধারা বরিশাল পুলিশ লাইনের অস্ত্রাগার ভেঙে অস্ত্র সংগ্রহ করে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলেন। গঠিত হয় দক্ষিণাঞ্চলীয় মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয়। এখান থেকেই অস্ত্র, অর্থ, প্রশিক্ষণ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনা করা হতো। এপ্রিলেই বিমান, স্থল ও নৌপথে বরিশালে প্রথম বড় হামলা চালায় পাক বাহিনী। গৌরনদী ও শায়েস্তাবাদে মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ প্রতিরোধের মুখোমুখি হয় তারা। চরবাড়িয়া এলাকায় নির্বিচারে গণহত্যা চালিয়ে শহর দখলে নেয় পাকিস্তানি বাহিনী। জিলা স্কুল, অশ্বিনী কুমার হল ও ওয়াপদা অফিস পরিণত হয় নির্যাতন কেন্দ্রে। অসংখ্য নিরপরাধ মানুষকে হত্যা করে সাগরদী খালে ফেলে দেওয়া হতো। শান্তি কমিটি গঠন করে পাক সেনাবাহিনীকে সহযোগিতা করে রাজাকার-আলবদর বাহিনী। তবে মুক্তিযোদ্ধারা থানাগুলোতে আক্রমণ ও প্রতিরোধ জোরদার করতে থাকলে শত্রু বাহিনী ওয়াপদায় সীমাবদ্ধ হয়ে পড়ে। ৪ ডিসেম্বর যশোর পতনের পর পালাতে শুরু করে পাক বাহিনী। ৭ ডিসেম্বর গভীর রাতে তারা নৌপথে বরিশাল ছেড়ে পালায়। পরদিন ৮ ডিসেম্বর সকাল থেকেই শহরজুড়ে ‘জয় বাংলা’ স্লোগান ছড়িয়ে পড়ে। মুক্তিযোদ্ধারা দলে দলে শহরে প্রবেশ করে কোতয়ালী থানা ও সরকারি স্থাপনাগুলো দখল নেন। উড়তে থাকে স্বাধীন বাংলার লাল-সবুজ পতাকা। পরে ১৭ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে আত্মসমর্পণ করে অবশিষ্ট পাকিস্তানি সেনা ও সহযোগীরা। অবসান হয় বরিশালের নয় মাসের নৃশংস দখলদারিত্বের। স্বাধীনতার লড়াইয়ে প্রাণ দিয়েছেন অসংখ্য বীর মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র সাধারণ মানুষ। বরিশালের মুক্তিযুদ্ধের ইতিহাস আজও প্রজন্মকে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০