Bntv245487
২৭ অগাস্ট ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ও যৌথ প্রচেষ্টার বিকল্প নেই: ইউএও সবিতা সরকার

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

ডুমুরিয়া উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, ইভটিজিং রোধ এবং চুরি-ডাকাতিসহ সামাজিক অপরাধ দমনে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার।সভায় উপস্থিত কর্মকর্তা ও সুধীজন উপজেলার সার্বিক উন্নয়ন ও নিরাপত্তাব্যবস্থা জোরদারে নিজ নিজ দপ্তরের কর্মপরিকল্পনা এবং মতামত তুলে ধরেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশরাফুল কবির, ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) প্রকাশ, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক,ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী,ডুমুরিয়া উপজেলা ইন্সপেক্টর মোঃ মোসলেম আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাঙ্গীর আলম,সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন, আব্দুল মালেক, চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন,জহুরুল হক, হুমায়ুন কবির বুলু, হেলাল উদ্দিন, মোঃ শফিকুল ইসলাম,ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার বলেন ডুমুরিয়া একটি সম্ভাবনাময় ও বিস্তীর্ণ এলাকা। এখানকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অত্যন্ত স্থিতিশীল ও সন্তোষজনক। তবে একটি বড় উপজেলার প্রশাসনিক দায়িত্ব পালনে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বিশেষ করে খামার এলাকা, মৎস্য জোন এবং কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার পাশাপাশি নিরাপত্তা সুসংহত রাখাই আমাদের মূল লক্ষ্য। আজকের আইনশৃঙ্খলা কমিটির সভায় আমরা উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টরের কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি।মিজ সবিতা সরকার বলেন মাদক ও ইভটিজিংয়ের বিষয়ে একেবারেই স্পষ্ট—‘জিরো টলারেন্স’। কোনো অপরাধীকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা প্রশাসনিক নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করেছি। এছাড়া প্রাণিসম্পদ, মৎস্য ও কৃষি খাতসহ সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কাজে যুক্ত রাখার চেষ্টা চলছে। স্থানীয় সমাজসেবা কার্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সাথে নিয়ে সচেতনতামূলক কাজ অব্যাহত রয়েছে।মিজ সবিতা সরকার আরো বলেন জনগণের নিরাপত্তা এবং নাগরিক সেবা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান কাজ। পুলিশ বিভাগ, ভূমি অফিস ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে আমরা নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করছি। সংবাদমাধ্যমও এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে। সাংবাদিক ভাইদের সাথে আলোচনা হয়েছে যাতে যেকোনো অপরাধমূলক তথ্য দ্রুত প্রশাসনের কাছে পৌঁছায়। জনগণ ও প্রশাসনের মধ্যে একটি শক্তিশালী বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ডুমুরিয়াকে একটি নিরাপদ, মাদকমুক্ত ও শান্তিময় উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় ৪০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারিশাহপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

১

খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার কমিটির ২২তম সভা অনুষ্ঠিত:

২

ডুমুরিয়ার রংপুরে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় আব্দুর রব রাব্বি খান

৩

সা-আদ গ্রুপের বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে ঈদগাঁওতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত 

৪

কেশবপুরের বড়েঙ্গা মাদ্রাসার সহ-সভাপতির মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

৫

সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াসের মৃত্যুতে ঈদগাঁও প্রেস ক্লাবের শোক

৬

ডুমুরিয়ায় ভারতীয় হুইস্কিসহ আটক তিতাস, মাদক কারবারের অভিযোগ শোলঘাতিয়া কালীমন্দিরের পাশে অভিযান, হ্যান্ডব্যাগে মিলল ৬ বোতল ভারতীয় হুইস্কি

৭

শেখ রাসেল স্মৃতি সংসদ,মহেশখালী উপজেলা কমিটি অনুমোদন

৮

ডুমুরিয়ায় রক্তক্ষয়ী হামলার ৫ দিনেও গ্রেপ্তার নেই, আইসিইউতে পরিমল পরকীয়া-বিরোধের জেরে হামলার অভিযোগে ৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাতনামা আরও ৪–৬ জন আসামি

৯

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন অমিতের অভিনন্দন

১০

আড়ংঘাটায় কিশোর ফুটবলারদের পাশে চেয়ারম্যান প্রার্থী মিতুল, বিতরণ করলেন ফুটবল

১১

ডুমুরিয়ায় ১৭ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, পুলিশি তদন্ত ছাড়াই দাহ! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, নেশা সেবনের প্রাথমিক ধারণা—দাহের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য

১২

খুলনায় চাঁদার দাবিতে হুমকি, ভয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে গেলেন ব্যবসায়ি

১৩

দাকোপে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ 

১৪

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার

১৫

তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

১৬

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১৭

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

১৮

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

১৯

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

২০