Bntv245487
৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় ১৭ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, পুলিশি তদন্ত ছাড়াই দাহ! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, নেশা সেবনের প্রাথমিক ধারণা—দাহের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য

জি. এম. ফিরোজ, ডুমুরিয়া (খুলনা):-মাত্র ১৭ বছর বয়স। যে বয়সে স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হলো চঞ্চল কর্মকারের। খুলনার ডুমুরিয়া উপজেলার দেড়ুলী গ্রামের উজ্জ্বল কর্মকারের ছেলে চঞ্চলের মৃত্যুকে ঘিরে এলাকায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। মৃত্যুর আগে তীব্র যন্ত্রণায় ছটফট করা, ঘরের ভেতর থেকে চিৎকার এবং পরে স্থানীয় ক্লিনিকে নেওয়ার পর তার মৃত্যু—সব মিলিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এরই মধ্যে পুলিশি তদন্ত ছাড়াই বৃহস্পতিবার সকালে শোলঘাতিয়া শ্মশানে তার মরদেহ দাহ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের আগেই মরদেহ দাহ করায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার গভীর রাতে চঞ্চল অসুস্থ হয়ে পড়ে। রাত আনুমানিক আড়াইটার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং মা-বাবাকে ডাকতে থাকে। নয়নসহ কয়েকজন স্থানীয় বাসিন্দার দাবি, সে সময় চঞ্চল একটি ঘরের ভেতরে ছিল এবং দরজা আটকানো থাকায় প্রথমে তাকে বের করা সম্ভব হয়নি। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে রঘুনাথপুর বাজারের আফিয়া ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।ক্লিনিক কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, চঞ্চলকে সেখানে নেওয়ার পর দ্রুত ভর্তি করে স্যালাইন দেওয়া হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। রাত আনুমানিক ৩টার দিকে ক্লিনিকেই তার মৃত্যু হয়।আফিয়া ক্লিনিকের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম জানান, চঞ্চলকে ক্লিনিকে আনার সময় তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। দ্রুত ভর্তি করে স্যালাইন দেওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, রোগীর শারীরিক অবস্থা দেখে নেশাজাতীয় কিছু সেবনের সম্ভাবনা মনে হয়েছিল। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়ার মতো কোনো পরীক্ষার তথ্য পাওয়া যায়নি।ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অভিযোগ, উঠছে নানা প্রশ্নচঞ্চলের মৃত্যু ঘিরে এলাকায় আরও কিছু অভিযোগ ও গুঞ্জন ছড়িয়েছে। কয়েকজন স্থানীয় বাসিন্দা জুয়েল মোড়ল নামের এক ব্যক্তির সঙ্গে চঞ্চলের মায়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগ করেছেন। ঘটনার রাতে চঞ্চলের মা কেন জুয়েল মোড়লের বাড়িতে ছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।স্থানীয় কয়েকজনের দাবি, চঞ্চলকে আগে নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় ঘুরতে দেখা যেত।তদন্ত ছাড়াই দাহ, এলাকায় ব্যাপক চাঞ্চল্যস্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর ঘটনাটি পুলিশকে না জানিয়েই বৃহস্পতিবার সকালে শোলঘাতিয়া শ্মশানে চঞ্চলের মরদেহ দাহ করা হয়। আকস্মিক মৃত্যুর পর কোনো পুলিশি তদন্ত হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। মরদেহ দাহ হয়ে যাওয়ায় মৃত্যুর কারণ অনুসন্ধানে কী ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।ঘটনাটি সম্পর্কে রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা কোনো অভিযোগ না পেলে ব্যবস্থা কীভাবে নেব?”এক কিশোরের আকস্মিক মৃত্যু, মৃত্যুর আগে যন্ত্রণায় ছটফট করা, নেশা সেবনের সন্দেহ এবং পুলিশি তদন্ত ছাড়াই মরদেহ দাহ—সব মিলিয়ে ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চঞ্চলের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার আগের পরিস্থিতি নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

২

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

৩

চরবানিয়ারী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আলমগীর হোসেন, ঘোষণা করলেন যুগান্তকারী নির্বাচনী ইশতেহার

৪

কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

৫

ডুমুরিয়ায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখমের অভিযোগ বাঁশের লাঠি ও কুড়ালের আঘাত, দা নিয়ে ধাওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ

৬

কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য ‍র‌্যালি অনুষ্ঠিত : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি

৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন বিষয়ক কর্মশালা পেশাগত দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে নতুন মূল্যায়ন পদ্ধতি : ইউজিসি সদস্য

৮

পাইকগাছার লস্করে গণকবরস্থান প্রতিষ্ঠা ও মসজিদ উন্নয়নে আলোচনা সভা

৯

সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য, জিম্মি বনজীবীরা; নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন

১০

পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

পাইকগাছায় শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক গাছের চারা বিতরণ

১২

ইসলামাবাদে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার মেশিন ও বালু জব্দ

১৩

দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও !!

১৪

প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম

১৫

৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত

১৬

ধামইরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত

১৭

ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন

১৮

দাকোপে সুন্দরবন সংলগ্ন রিসোর্টগুলো পরিদর্শনকরেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

১৯

তারেক রহমানের খুলনা আগমন ঘিরে রঘুনাথপুরে বিএনপির প্রস্তুতি সভা, সড়কে মিছিল

২০