Bntv245487
২৭ অগাস্ট ২০২৬, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

“মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কেশবপুর উপজেলা, যশোর জেলা পূর্ব শাখার উদ্যোগে কেশবপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।বুধবার (২৬ আগস্ট-২৬) দুপুরে কেশবপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তনে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী।খায়রুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন, জেলা সভাপতি, এম. মিনারুল ইসলাম, জেলা অফিস সম্পাদক আমানউল্লাহ সাদিক, সাঃ জেলা সভাপতি এ্যাড. ওজিউর রহমান, রাকসু সিনেট সদস্য ফাইম রেজা, জেলা কার্য পরিষদ মাওলানা আব্দুস সামাদ, মেডিকেল অফিসার ডাঃ ইমরান হুসাইন, সাঃ কাপ ক্রিড়া সম্পাদক সাইদুর রহমান সাইদ, শিক্ষার্থী তাহিয়া তাবাচ্ছুম। পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সাগরদাড়ী সাংগঠনিক থানা সভাপতি মাজারুল ইসলাম, কেশবপুর উপজেলার ছাত্র শিবিরের পশ্চিম শাখা থানা সভাপতি নুরুল্লাহ সোহান, কেশবপুর পূর্ব ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ হারুন জিহাদ ।অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কেশবপুর উপজেলা থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১১১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্রধান অতিথি নিজহাতে ওই সংবর্ধনা প্রদান করেন।অনুষ্ঠানের সভাপতি মোঃ খায়রুল ইসলাম-এর সমাপনী বক্তব্য মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত মেধাবী শিক্ষার্থী, অভিভাবকদের আগমনে প্রানবন্ত অনুষ্ঠানটি যেন একটি মিলন মেলায় পরিনত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপাল-তিব্বতে নিখোঁজরা ৩৫ দেশের নাগরিক, নি’হ’ত ছাড়াল ৩০০

কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন 

ধামইরহাটে আত্রাই নদীতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু 

কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতির দুই ছেলেকে বেধড়ক মারপিট; থানায় অভিযোগ

সাংবাদিককে হেনস্তা,(বিআইডব্লিউটিএ) খুলনা ড্রেজিং বিভাগের কর্মকর্তাকে বদলি

কয়রায় মাদক মামলায় সাজাপ্রাপ্তসহ ৭ আসামি আদালতে প্রেরণ

কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার, গুলির ঘটনায় ০৪ জন গ্রেফতার

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ও যৌথ প্রচেষ্টার বিকল্প নেই: ইউএও সবিতা সরকার

এক ঝাঁক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ঈদগাঁও উপজেলা ছাত্রদল 

১০

ফুলতলা যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ – এ মিলাদুন্নবী( স,)পালিত 

১১

খুলনা জেলা প্রশাসকের আয়োজনে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী আলোচনা সভা দোয়া অনুষ্ঠান

১২

বাগেরহাটে যৌথ অভিযানে ৫৫টি ছুরিসহ গ্রেফতার ১১

১৩

খুলনায় ঘেরে ভাসছিল যুবকের লাশ! নিখোঁজ রনির মরদেহ বলে সন্দেহ

১৪

দীর্ঘবছর পর ঈদগাঁও মাইজ পাড়া নাসী খালের উপর দৃষ্টিনন্দন ব্রীজ

১৫

ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর ‘যাচাইকৃত কর্মী শিক্ষা শিবির’ অনুষ্ঠিত

১৬

সুনামগঞ্জ হক মার্কেটে ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস এর উদ্বোধন করেন এড. নূরুল ইসলাম নূরুল এমপি

১৭

নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন

১৮

দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন

১৯

কয়রায় শিক্ষকের বিরুদ্ধে জুয়ার ‘মাস্টার এজেন্ট’ হিসেবে কাজ করার অভিযোগ

২০