Bntv245487
৮ সেপ্টেম্বর ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলাবদ্ধতায় বিপর্যস্ত ডুমুরিয়া, কেওড়া সুইস গেট খুলে পানি সরাতে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রম কচুরিপানা-পলিতে বন্ধ পানি নিষ্কাশনের পথ, চার ইউনিয়নের মানুষ নেমেছে গেটের মুখ পরিষ্কারে

নিজস্ব প্রতিনিধি জি. এম. ফিরোজ, ডুমুরিয়া

জলাবদ্ধতায় বিপর্যস্ত ডুমুরিয়ার বিস্তীর্ণ এলাকা। দিনের পর দিন পানি আটকে থাকায় বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমিতে দেখা দিয়েছে দুর্ভোগ। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠলে এবার কেওড়া সুইস গেট খুলে পানি সরানোর উদ্যোগ নিয়েছেন এলাকাবাসী।উপজেলার বরুনা-কেওড়াতলা সুইস গেটের দুই পাশে জমে থাকা কচুরিপানা ও গেটের মুখের পলি স্বেচ্ছাশ্রমে অপসারণ করছেন স্থানীয়রা। সোমবারের এ উদ্যোগে ১ নম্বর ইউনিয়ন, ২ নম্বর রঘুনাথপুর, ৩ নম্বর রুদাঘরা ইউনিয়ন ও জামিরা এলাকার শতাধিক মানুষ অংশ নেন।স্থানীয়রা জানান, দীর্ঘদিনের জলাবদ্ধতায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পানি সরতে না পারায় রাস্তাঘাট ও বিভিন্ন নিচু এলাকা তলিয়ে রয়েছে। কোথাও কোথাও পানি জমে থাকায় মানুষের চলাচল, কৃষিকাজ ও দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশন না হলে দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করছেন তারা।এলাকাবাসীর উদ্যোগে সুইস গেটের কপাট খুলে দেওয়া এবং গেটের মুখের প্রতিবন্ধকতা সরানোর কাজ চলছে। এতে বরুনা বিল, বিল তাহলে, চেচুড়ি বিল ও মধুগ্রাম বিলের পানি নিষ্কাশনের পথ সচল হবে বলে আশা করছেন স্থানীয়রা।স্বেচ্ছাশ্রমে উপস্থিত ছিলেন ২ নম্বর রঘুনাথপুর ইউনিয়নের আহ্বায়ক আব্দুর রব আকুঞ্জী, ৩ নম্বর রুদাঘরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল হোসেন, ইউপি সদস্য মো. নুর ইসলাম, সাবেক চেয়ারম্যান মো. রেজওয়ান হোসেন মোল্লা, মাহাবুর রহমান গাজী, নাজমুল গাজী, রফিকুল গোলদার, শাহজাহান শেখ, জামিরার ইউপি সদস্য মো. আশরাফ সরদার, রিপন শেখ, বরুনা গ্রামের মজাহিদুল ফকির, মোস্তক চৌধুরী, ইউপি সদস্য মো. মতিয়ার আকুঞ্জী, মো. মহাসিন, আব্দুর রহিম আকুঞ্জী, নুরুল ইসলাম ও মো. মাহাবুর, কবির চৌধুরীসহ স্থানীয়রা।স্থানীয়দের দাবি, শুধু সাময়িকভাবে কচুরিপানা ও পলি অপসারণ নয়, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সুইস গেট ও পানি নিষ্কাশন ব্যবস্থার কার্যকর সংস্কার জরুরি। দ্রুত পানি নামাতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপও চান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার ডুমুরিয়ার শলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তার বেহাল দশা। নেই সংস্কারের উদ্যোগ।

খুলনার ডুমুরিয়ার রংপুরের সলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তাটির ভেঙে গেছে।নেই কোন সংস্কারের উদ্যোগ।

ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 

শরীয়াহ বিরোধী আইন বাতিল করতে হবে – মাওঃ খলিলুর রহমান।

আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

যশোরে নজরুল বর্ষ উপলক্ষেো প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠ

সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

১০

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

১১

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১২

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

১৩

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

১৪

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৫

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

১৬

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

১৭

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৮

শাহপুরে গাঙচিলের সাহিত্য আড্ডা সাহিত্য-সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

কেশবপুরে দু’টি মাঃ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন আব্দুল হাল

২০