Admin
৯ ডিসেম্বর ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বটিয়াঘাটার পল্লীতে জোর করে গাছপালা কেটে নেওয়া ও জমি দখলের অভিযোগ উঠেছে

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :ক্ষমতা আর গায়ের জোরে সম্পত্তির গাছপালা কেটে নেওয়া ও জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুন্দরমহল গ্রামে। এ ঘটনায় গতকাল ভুক্তভোগী হাসিব বিশ্বাস বটিয়াঘাটা থানায় মরিয়ম বেগম স্বামী-মৃত খলিলুর রহমান, লেওকত আলী গাজী পিতা-মৃত বাবর আলী, পিয়ারুল বিশ্বাস পিতা-মৃত মজিদ ও মতিউর রহমান পিতা-অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি সাধারণ ডায়েরি করেন। যার নং-৩৬৪। ভুক্তভোগী হাসিব সহ তার পরিবার বলেন, সুন্দরমহল এলাকার জিন্নাত বিশ্বাস, আশরাফ বিশ্বাস, ওয়াজেদ আলী ও সাজ্জাদ আলীর নিকট থেকে আমার পিতা সেলিম বিশ্বাস, মাতা মৃত্যু হামিদা বেগম ও আমি হাসিব বিশ্বাস ৮৯ শতক জায়গা খরিদ করি। বর্তমান হাললাগাত উক্ত জমির সব কাগজপত্র মিউটেশন,দাখিলা সব কমপ্লিট। অথচ উক্ত জমি এলাকার একটি মহল দখলের চেষ্টা করছে। আমি বাধা দিতে গেলে তাদের সন্ত্রাসী বাহিনী আমাদেরকে ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি দিচ্ছে। উল্লেখ্য ইতোপূর্বে হুমকিদাতাদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযোগের পর থেকে তারা বিভিন্ন সময় আমাকে সহ আমার পরিবারকে ক্ষতি সাধন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের অব্যাহত হুমকির ভয় বর্তমান আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ভুক্তভোগী হাসিব বলেন,আমি একজন মুদি ব্যবসায়ী। বিবাদীগণ অত্যান্ত দুর্দান্ত ও খারাপ প্রকৃতির লোক। তাদের সাথে দীর্ঘ দিন ধরে আমার সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত জমির জে, এল-৪৫, মৌজা-সুন্দরমহল,খতিয়ান নং-১০ দাগ নং- ১২৮, ২২২, ৫১৭, ৫২৫, ও ৩০৪ এর জমিবিবাদীগণ আমার দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল করার পায়তারা করে আসছে। এবিষয় মীমাংশা করার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ চেষ্টা করলেও বিবাদীগণ তা অমান্য করিয়া আসছে। বিরোধীয় সম্পত্তিতে আমার রোপনকৃত মেহগনি গাছ, সিরিজ গাছ ও কলা গাছসহ অন্যান গাছপাল্য রয়েছে। তারা প্রায় আমার গাছপালা কেটে ক্ষতি সাধন করার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় গতকাল শাহীন, মোজাহিদ, মুসা, মিলন, আশরাফ, মহাসিন ও সহ আরো অনেকে আমার সম্পত্তির সীমানার সামনে এসে গাছপালা কাঁটা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তারা আমার ও আমার পিতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করলে বিবাদীগণ আমাদের মারার জন্য উদ্যত হয় এবং জীবনে শেষ করে ফেলবে বলে হুমকি দেয়। এমতাবস্থায় হুমকিদাতাদের দ্বারা যে কোন সময় আমার ও আমার পরিবারের জান মালের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা বিদ্যমান থাকায় ভবিষ্যতের জন্য বটিয়াঘাটা থানায় ডায়েরী করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০