Bntv245487
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছা খুলনা, নিজস্ব প্রতিনিধি মোঃ শফিয়ার রহমান

খুলনার পাইকগাছায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যার অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পুশ করা ১০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের চৌরাস্তা-সংলগ্ন পশ্চিম কাইনমুখ ও সালুবুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।অভিযানকালে কয়েকটি চিংড়ি ব্যবসাপ্রতিষ্ঠানে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যার প্রমাণ পাওয়া যায়। পরে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তাঁদের মধ্যে একজনকে ৭ হাজার টাকা, একজনকে ২ হাজার টাকা এবং অপরজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে পুশ করা ১০ কেজি বাগদা চিংড়ি মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।অভিযানে নৌ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত কুমার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী রণধীর সরকারসহ নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, বাংলাদেশের অন্যতম রপ্তানিপণ্য চিংড়ি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যার কারণে দেশের চিংড়ির রপ্তানি বাজার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই চিংড়ির মান ও দেশের রপ্তানি সুনাম বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

কেশবপুরে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত নেই মশা নিধণের কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক:

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

১০

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

১২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

১৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

১৪

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

১৫

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

১৯

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০