Bntv245487
৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা- ২০২৬ উপলক্ষে খুলনাস্থ পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা : খুলনা জেলা পুলিশ সুপার 

আবিদুর রহমান আলিফ 
শনিবার সকাল ১১.০০ ঘটিকায় খুলনা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা- ২০২৬ অত্যন্ত আনন্দমুখর, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক বিশেষ সমন্বয় ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সরকার ওমর ফারুক, পুলিশ সুপার, খুলনা।সভায় জেলার প্রতিটি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা সুসংহত রাখার লক্ষ্যে সমন্বিত ও বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করা হবে। পুলিশ সুপার মহোদয় জানান, প্রতিটি পূজা মন্ডপকে নির্দিষ্ট ক্যাটাগরিতে বিভক্ত করে নিরাপত্তা বলয় তৈরি করা হবে। পূজা চলাকালীন মন্ডপগুলোতে পর্যাপ্ত সংখ্যক পোশাকধারী পুলিশ এবং আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধিতে সাদা পোশাকে বিশেষ দল নিয়োজিত থাকবে।এছাড়াও তিনি প্রতিমা বিসর্জনের নির্দিষ্ট সময়সূচি ও রুট কঠোরভাবে অনুসরণের নির্দেশনাসহ প্রতিটি মন্ডপসমূহে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার বিভ্রান্তিকর তথ্য, গুজব বা উসকানিমূলক পোস্ট ছড়িয়ে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে না পারে, সে লক্ষ্যে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে। খুলনা জেলা পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একটি উৎসবমুখর, নিরাপদ ও নির্বিঘ্ন পূজা উদযাপনে খুলনা জেলার সকল স্তরের নাগরিক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার, খুলনা।উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও পূজা উদযাপন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাঁওর নাসী খাল থেকে রাতের আঁধারে বালু উত্তোলন 

১

বীরগঞ্জে জমির সীমানা বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত মেম্বারসহ হাসপাতালে ভর্তি ৭ জন

২

শাহপুর বাজারে গণশৌচাগার নির্মাণের উদ্যোগব্যবসায়ীদের সুবিধায় বণিক সমিতির আলোচনা সভা, সিদ্ধান্ত হবে কমিটির বিবেচনায়

৩

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ রাজিবুল করিম

৪

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের নিবন্ধন শুরু হয়েছে:

৫

সাতক্ষীরার তালায় ৫ নভেম্বর শান্তি ও আরোগ্যদায়ী সভাআন্তঃধর্মীয় সম্প্রীতি ও দেশের শান্তি কামনায় বর্ণাঢ্য আয়োজন, থাকছে বিনামূল্যে আকর্ষণীয় লটারি ও নানা পুরস্কার

৬

ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

৭

ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন জব্দ 

৮

বটিয়াঘাটা উপজেলার ডাচ বাংলা এজেন্ট শাখার গ্রাহক সমাবেশ:

৯

উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা দূর করতে ডুমুরিয়ায় ইজিপিপি কমিটির গুরুত্বপূর্ণ সভা #”কাজের মান ও স্বচ্ছতায় কোনো ছাড় দেওয়া হবে না”: ডুমুরিয়ায় খাল খনন নিয়ে ইউএনও

১০

রংপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার আলোচনায় অনুপম মল্লিক জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে নির্বাচনে লড়ার প্রত্যয়, উন্নয়ন ও জনসেবায় দিতে চান অগ্রাধিকার

১১

ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতে জব্দ ১ লাখ ২৬ হাজার ঘনফুট বালু নিলামে উঠছে

১২

সংসদ সদস্য কাজলের সাথে সৌজন্যে সাক্ষাৎ ঈদগাহ জাহানারা স্কুলের এডহক কমিটি

১৩

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন

১৪

পাইকগাছায় নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্য পদ প্রার্থী জামিরের

১৫

পাইকগাছায় ভাসমান হাসপাতাল উদ্বোধন, তিন মাস মিলবে বিনা মূল্যে চিকিৎসাসেবা

১৬

পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসা পেলেন ৩৫০ জন

১৭

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল ডাকাতিয়া খুলনার দুঃখ, জলাবদ্ধতা নিরসনে নেই কার্যকর উদ্যোগ। বছরের পর বছর পানিবন্দী কয়েক লাখ মানুষ, কৃষি ও মৎস্য উৎপাদন ব্যাহত, কচুরিপানায় অস্তিত্ব হারাচ্ছে খাল-বিল

১৮

হুমায়ুন কবির পলাশ-এর পিতার দাফন সম্পন্ন

১৯

পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০