Admin
১০ ডিসেম্বর ২০২৫, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতির নিকট দোয়ার আহবান -আজিজুল বারী হেলালের.

 

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার //খুলনার তেরখাদা উপজেলার সরকারি ইখড়ি কাটেঙ্গা হাইস্কুল মাঠে বিএনপির চেয়ারপার্সন – সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ এর বিকেল দোয়া মাহফিলকে ঘিরে মাঠজুড়ে ছিলো নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারণ মানুষের উৎসুক সমাগম। আবেগ ঘন পরিবেশে দোয়া মাহফিল পরিণত হয়েছিল খালেদা জিয়ার সুস্থতা কামনায় জনগণের এক স্বতঃস্ফূর্ত মিলন মেলায়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওসার আলী। মাহফিল পরিচালনা করেন বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান এবং আবুল হোসেন বাবু।এ সময় মাহফিলে প্রধান অতিথি-খুলনা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী – বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন-বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন-তিনি বাংলাদেশের গণতন্ত্রের স্পন্দন, মানুষের বিবেকের প্রতিচ্ছবি। ন্যায়, অধিকার এবং স্বাধীনতার জন্য তিনি যে সংগ্রাম করেছেন, তা দেশের ইতিহাসে সারাজীবন রয়ে যাবে।তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া,অসুস্থ, কিন্তু তার প্রতি মানুষের ভালোবাসা অটুট। এ মাঠে যারা আজ দোয়ার হাত তুলেছেন, তাদের প্রার্থনার শক্তিই তাকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে আনবে। খালেদা জিয়ার সুস্থতা মানে গণতন্ত্রের প্রাণ ফিরে পাওয়া, মানুষের আশা ফিরে পাওয়া।দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু,মোল্লা খাইরুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন।এ সময় উপস্থিত ছিলেন, এনামুল হক সজল, শেখ আব্দুর রশিদ, শেখ আনিসুজ্জামান, উপজেলা বিএনপির নেতা চৌধুরী ফখরুল ইসলাম বুলু, মোল্লা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমাউন কবির,আজিজুর রহমান, মো. বিল্লাল হোসেন, মিল্টন হোসেন মুন্সী, শেখ আজিবুর রহমান আজিবার, ইউনিয়ন বিএনপি নেতা এসকে নাসির আহমেদ, আবুল বাশার, ইমদাদুল ইসলাম, ইউসুফ শেখ, মোবাশ্বের আলম, সাইফুল ইসলাম মোড়ল, এডভোকেট শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, খান গিয়াস উদ্দিন,তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর লস্কর, পলাশ সেখ, ইমামুল ইসলাম, যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু, গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ মুন্সী, শামীম আহমেদ রমিজ, কৃষক দল নেতা রাজু চৌধুরী, মো. সাবু মোল্লা,মহিলা দল নেতা কোহিনুর বেগম, ফাতেমা বেগম, বিথি বেগম, রূপালী বেগম, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, তারেক রেজা, মুন্না পারভেজ, ঈশান মোল্লা, রাব্বি হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের সামগ্রিক শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০