ডেস্ক :
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বিএনপি’র নেতাকর্মীরা জাগ্রত প্রহরীর মতো ‘ভ্যানগার্ড’ হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন। শনিবার দুপুরে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতির বক্তব্যে শফিকুল আলম তুহিন বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সাধারণ মানুষ ও সনাতন ধর্মাবলম্বীদের মনে নানামুখী আশঙ্কা বা দুশ্চিন্তা থাকতে পারে। তবে সেই আশঙ্কা যেন কোনো ভাবেই বাস্তবে রূপ না নেয়, সে বিষয়ে বিএনপি’র নেতাকর্মীরা চারদিকে সর্বদা সজাগ ও সতর্ক রয়েছেন। পূজা উদ্যাপনকে কেন্দ্র করে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।তিনি আরও বলেন, মানুষের মন থেকে সব ধরনের ভয় ও আতঙ্ক দূর করে একটি বৈষম্যহীন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে আমাদের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে পাহারাদারি করবেন। বাংলাদেশ চিরায়ত সামাজিক ও সা¤প্রদায়িক স¤প্রীতির দেশ। আবহমানকাল ধরে এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ উৎসব স্বাধীনভাবে উদ্যাপন করে আসছে। খুলনার মাটিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ধর্মীয় স¤প্রীতি বিনষ্টের অপচেষ্টা মেনে নেওয়া হবে না। দলের সৈয়দা নার্গিস আলী, এড. হালিমা আক্তার খানম; জাসাসের ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, নুরুজ্জামান নিশাত, কে এম এ জলিল; কৃষক দলের আখতারুজ্জামান তালুকদার সজীব; স্বেচ্ছাসেবক দলের ইস্তিয়াক আহম্মেদ ইস্তি; তাঁতী দলের আবু সাঈদ শেখ; ছাত্রদলের মোঃ তাজিম বিশ্বাস, হাবিবুর রহমান খান বিপ্লব; শ্রমিক দলের মোঃ মজিবর রহমান, মোঃ শফিকুল ইসলাম শফি এবং আঞ্চলিক শ্রমিক দলের আবু দাউদ দ্বীন মোহাম্মদসহ মহানগর বিএনপি, থানা, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে শারদীয় দুর্গাপূজায় শফিকুল আলম তুহিন সমন্বয়ক এবং শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, থানা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের আহবায়ক, সদস্য সচিবরাসহ সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় প্রতিটি মন্দিরে টেন্ট নির্মাণ করে সহযোগিতা সেল কাজ করবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় ৯নং ওয়ার্ডে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্তে ৩ (তিন) সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
মন্তব্য করুন