Bntv245487
১৩ অক্টোবর ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক খুলনা। তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রমে জোরদার করতে হবে।’ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এ জন্য পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা সৃষ্টি এবং জুমার নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে বক্তব্য দেওয়ার নির্দেশনা দেন তিনি।সভায় সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়েও সিদ্ধান্ত হয়। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১

জানাজার নামাজঃ

২

ভরতভায়নায় সড়ক দুর্ঘটনা, থুকড়া বাজার বণিক সমিতির সম্পাদকসহ আহত ২কুকুরের কারণে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুর্ঘটনা, রমজান গাজীর বাম হাতের কবজি ভাঙল

৩

খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দাওয়াতি মাসের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন

৪

দীর্ঘ ভোগান্তির অবসান, অবশেষে শুরু হচ্ছে শাহপুর–থুকড়া সড়কের সংস্কার এমপি আলী আজগর লবীর প্রচেষ্টায় কাজ শুরুর উদ্যোগ, বরাদ্দ প্রায় ৩ কোটি টাকা

৫

শেকড়ের টানে গ্রামে ফিরে উন্নয়নের কারিগর ড. এস কে বাকার শিক্ষা, চিকিৎসা, অবকাঠামো ও মানবসেবায় অনন্য অবদান—ধামালিয়ার মানুষের কাছে এক আলোকিত নাম

৬

ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহম্মেদ চৌধুরীর গণসংযোগ, ভোট প্রার্থনা।

৭

ধামইরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক জাতীয় যুব দিবস পালিত

৮

কেশবপুরে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত

৯

দুই ইউনিয়নের দুই মরদেহ, শেষ ঠিকানায় হাজির দুই চেয়ারম্যান রামকৃষ্ণপুর বিজলীঘাটা মহাশ্মশানে অধ্যক্ষ সমরেশ মণ্ডল ও মনোজিৎ বালা

১০

ডুমুরিয়ায় মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ আটক ২ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা

১১

খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার

১২

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১৩

নগরীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

১৪

ঈদগাঁও উপজেলায় বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও আলিমের ফলাফল 

১৫

৩১৫ শিক্ষার্থীর নিবন্ধন…… ঈদগাঁওতে প্রথমবার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৬

ব্রিটিশবিরোধী থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলন: আমৃত্যু লড়াকু কমরেড কামাখ্যা প্রসাদ রায় চৌধুরী

১৭

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচন তফসিল ঘোষণা: ১৪ নভেম্বর ভোটগ্রহণ

১৮

এইচএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রাখলেন গোবরা কয়রার সজীব

১৯

ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

২০