Bntv245487
৩১ অক্টোবর ২০২৬, ১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে শিক্ষক সমিতির সম্মেলন শনিবার, আসছেন কেন্দ্রীয় নেতারা 

 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে কক্সবাজারে শিক্ষক সমাবেশ ও বাংলাদেশ শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় কক্সবাজার পাবলিক হলে (শহীদ সুভাষ হল) এ সমাবেশ ও সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখা উদ্যোগে আয়োজিত সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক-কর্মচারীরা অংশ গ্রহণ করবেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অধ্যক্ষ মো.সেলিম ভূঁইয়া, এমপির। তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কেন্দ্রীয় কমিটির মহাসচিব চৌধুরী মুগিস উদ্দিন মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. জাকির হোসেন।বাংলাদেশ শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি মো. হোসাইনুল ইসলাম মাতবরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু রণজীত চক্রবর্তী এবং কক্সবাজার সদর উপজেলা শাখার সভাপতি মো. নাজিম উদ্দিন।সম্মেলনে শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি, শিক্ষা ও শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা এবং পেশাগত অধিকার নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার আগামী তিন বছরের সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্ব নির্বাচনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় গুরুত্ব পেতে পারে।আয়োজকরা জানান, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায় এবং শিক্ষকদের ঐক্য সুসংহত করার লক্ষ্যে এ সমাবেশ ও সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলন সফল করতে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক-কর্মচারীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈদগাঁও উপজেলা শাখার পক্ষ থেকেও শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার

১

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

২

নগরীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

৩

ঈদগাঁও উপজেলায় বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও আলিমের ফলাফল 

৪

৩১৫ শিক্ষার্থীর নিবন্ধন…… ঈদগাঁওতে প্রথমবার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

৫

ব্রিটিশবিরোধী থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলন: আমৃত্যু লড়াকু কমরেড কামাখ্যা প্রসাদ রায় চৌধুরী

৬

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচন তফসিল ঘোষণা: ১৪ নভেম্বর ভোটগ্রহণ

৭

এইচএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রাখলেন গোবরা কয়রার সজীব

৮

ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

৯

ধামইরহাটে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

১০

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১৪ নভেম্বর তফসিল ঘোষণা, ৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল—সাংবাদিক মহলে নির্বাচনী আমেজ

১১

ডুমুরিয়ার ময়নাপুরে আর্থ সেবা খুলনার চক্ষু ও মেডিকেল ক্যাম্প সকাল থেকে রোগীদের ভিড়, দুপুর ২টা পর্যন্ত চিকিৎসাসেবা—আশপাশের গ্রাম থেকেও ছুটে আসেন রোগীরা

১২

এমপিও নীতিমালা -২০২৫ থেকে বঞ্চিত ডিগ্রি শাখার তৃতীয় শিক্ষকগণ

১৩

শাহপুর মধুগ্রাম কলেজে এইচএসসি ফলাফলে ধস, পাসের হার মাত্র ৩৩ শতাংশ ৯০৫ পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য ৬০৭, জিপিএ-৫ পেয়েছে ১৩ জন—শিক্ষার মান নিয়ে প্রশ্ন অভিভাবকদের

১৪

সুন্দরবনের শামুক পাচারের সময় আটক ১, ৬০ কেজি শামুক জব্দ

১৫

শেখ রাসেল স্মৃতি সংসদ, টেকনাফ উপজেলার ৭১ সদস্যের কমিটি অনুমোদন

১৬

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে অভিনন্দন :

১৭

যশোরে আঞ্চলিক তরুণ শান্তি সহায়কসম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৮

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

১৯

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

২০