Bntv245487
৩১ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২ নং কলাতলা ইউনিয়নে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আজীম শরীফের ব্যাপক গণসংযোগ, মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ

নাঈম হাসান, চিতলমারী প্রতিনিধি:-আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চিতলমারী উপজেলার ২ নং কলাতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আজীম শরীফ।শুক্রবার (৩০/১০/২৬) তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করেন। সকাল ১০ টায় কলাতলা বাজার থেকে প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটিইউনিয়নেরচরচিংগড়ী,শৈলদাহ,আমবাড়ি,কাননচক বাজার, কলাতলাসহ প্রধান প্রধান সড়ক ও হাট-বাজার প্রদক্ষিণ করেন।পরে তিনি নিজ হাতে সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে তার উন্নয়ন পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।এ সময় আজীম শরীফ বলেন, “২ নং কলাতলা ইউনিয়ন আমার জন্মস্থান। এই মাটিতেই আমার বেড়ে ওঠা। আমি এই ইউনিয়নের সন্তান। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং আপনারা আমাকে নির্বাচিত করেন, তবে আমি এই কলাতলা ইউনিয়নকে একটি আদর্শ , দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”তিনি আরও বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, সেবার জন্য রাজনীতি করতে এসেছি। আমি আপনাদের পরিবারের একজন হয়ে সারাজীবন আপনাদের পাশে থাকতে চাই।”তার এই মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণে ইউনিয়ন জুড়ে ব্যাপক সাড়া পড়েছে। বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শত শত কর্মী-সমর্থক স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন।স্থানীয় বাসিন্দা মোঃ কাদের বলেন, “আজীম শরীফকে আমরা ছোটবেলা থেকে চিনি। সে খুবই ভালো ছেলে। তার মতো শিক্ষিত ও ভদ্র ছেলেই এই ইউনিয়নের চেয়ারম্যান হওয়া দরকার।”শোভাযাত্রায় অংশ নেওয়া এক তরুণ সমর্থক বলেন, “আজীম ভাই আমাদের আইকন। তার ডাকে আমরা সাড়া দিয়েছি। ইনশাআল্লাহ দল তাকে মনোনয়ন দেবে এবং বিপুল ভোটে সে জয়ী হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার

১

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

২

নগরীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

৩

ঈদগাঁও উপজেলায় বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও আলিমের ফলাফল 

৪

৩১৫ শিক্ষার্থীর নিবন্ধন…… ঈদগাঁওতে প্রথমবার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

৫

ব্রিটিশবিরোধী থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলন: আমৃত্যু লড়াকু কমরেড কামাখ্যা প্রসাদ রায় চৌধুরী

৬

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচন তফসিল ঘোষণা: ১৪ নভেম্বর ভোটগ্রহণ

৭

এইচএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রাখলেন গোবরা কয়রার সজীব

৮

ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

৯

ধামইরহাটে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

১০

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১৪ নভেম্বর তফসিল ঘোষণা, ৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল—সাংবাদিক মহলে নির্বাচনী আমেজ

১১

ডুমুরিয়ার ময়নাপুরে আর্থ সেবা খুলনার চক্ষু ও মেডিকেল ক্যাম্প সকাল থেকে রোগীদের ভিড়, দুপুর ২টা পর্যন্ত চিকিৎসাসেবা—আশপাশের গ্রাম থেকেও ছুটে আসেন রোগীরা

১২

এমপিও নীতিমালা -২০২৫ থেকে বঞ্চিত ডিগ্রি শাখার তৃতীয় শিক্ষকগণ

১৩

শাহপুর মধুগ্রাম কলেজে এইচএসসি ফলাফলে ধস, পাসের হার মাত্র ৩৩ শতাংশ ৯০৫ পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য ৬০৭, জিপিএ-৫ পেয়েছে ১৩ জন—শিক্ষার মান নিয়ে প্রশ্ন অভিভাবকদের

১৪

সুন্দরবনের শামুক পাচারের সময় আটক ১, ৬০ কেজি শামুক জব্দ

১৫

শেখ রাসেল স্মৃতি সংসদ, টেকনাফ উপজেলার ৭১ সদস্যের কমিটি অনুমোদন

১৬

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে অভিনন্দন :

১৭

যশোরে আঞ্চলিক তরুণ শান্তি সহায়কসম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৮

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

১৯

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

২০